চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার রাতে শাওনের ‘কষ্টি পাথর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ০৪, মে ২০১৯
বিনোদন
A A

রাস্তায় রাস্তায় লিফলেট বিলি করা নারীদের দেখা পাওয়া, রাজধানীর একটি কমন সিনারিও। যারা নিয়মিত ঢাকার রাস্তায় চলাচল করেন অথচ এই দৃশ্য দেখেননি, এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর! অথচ প্রথমবারের মতো লিফলেট বিলি করা নারীদের গল্প টিভি পর্দায় উঠে আসে ২০১৬ সালের শুরুতে। সমাজের ভিন্নধর্মী বিষয়কে পুঁজি করে, একটু সময় নিয়ে যিনি ভিজ্যুয়াল মিডিয়ামে গল্প দেখাতে চান, তিনি তরুণ নির্মাতা সেরনিয়াবাত শাওন।

লিফলেটের মতোই ফের ভিন্নধর্মী একটি গল্পকে উপজীব্য করে শাওনের নতুন নির্মাণ। যেখানে তিনি গল্পের বিষয় করেছেন কষ্টি পাথরকে! সংবাদ মাধ্যমে প্রায়ই শিরোনাম হতে দেখা যায় এই কষ্টি পাথর।

কষ্টি পাথর’-এর গল্প সংক্ষেপ জানিয়ে নির্মাতা বলেন: সদরঘাটের পরিচিত মুখ হাতুড়ে দন্ত-চিকিৎসক আব্দুল আজিজ একদিন অর্থের বিনিময়ে নিজ বাড়িতে আশ্রয় দেয় ‘কষ্টি পাথর’ পাচারকারী দলের কালেকশন মাস্টার আবু হেলালকে। পাচারকারী দলের অন্য সব সদস্য গ্রেপ্তার হলে হেফাজতে থাকা কোটি টাকা মূল্যের কষ্টিপাথরটি নিয়ে বিপাকে পরে আবু হেলাল। এরমধ্যে রাস্তায় হঠাৎ দেখা হয় ফুলওয়ালী-স্ত্রী আম্বিয়া ও কন্যা রুনুর সাথে। তবে স্ত্রী ও কন্যাকে উপেক্ষা করে হেলাল খুঁজতে থাকে কষ্টিপাথরের ক্লায়েন্ট! সাক্ষাত হয়ে যায় বেনাপোল থেকে আগত ক্লায়েন্ট সওদাগরের সাথে। পরিস্থিতি বিবেচনায় হেলালকে আরও কিছুদিন আন্ডারগ্রাউন্ডে থাকার পরামর্শ দেয় সওদাগর। আব্দুল আজিজকে ফুঁসলিয়ে আবার তার বাড়িতে আশ্রয় নেয় হেলাল। তবে আঁতকা আব্দুল আজিজের মৃত্যু তার সামনে খুলে দেয় প্রতারণার অন্য দুয়ার!

কষ্টি পাথর নিয়ে এরকম সাসপেন্সধর্মী একটি গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ, সাদিয়া জাহান প্রভা, শ্যামল মাওলা, জিনাত শানু স্বাগতা, দীপক কর্মকার ও শতাব্দী ওয়াদুদ।

ইম্পেচুয়াস মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘কষ্টি পাথর’ নাটকটি শনিবার রাত সাড়ে আটটায় মাছারাঙা টেলিভিশনে প্রচার হবে।

‘লিফলেট’ ছিলো শাওনের প্রথম টিভি ফিকশন। যা ২০১৬ সালের আলোচিত ও প্রশংসিত একটি কাজ হিসেবে বিবেচ্য। এরপর এই নির্মাতার ‘মুখের দিকে দেখি’ নামের আরো একটি কাজ বেশ সাড়া ফেলে।

Reneta

ছোট পর্দায় নির্মাণের পাশাপাশি বেশকিছু নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেও প্রশংসিত হয়েছেন সেরনিয়াবাত শাওন। এরমধ্যে মাহমুদ দিদার পরিচালিত টান, নারী সুন্দরী, না জাগতিক না পুরাণ, অবশিষ্ট বুলেট ও মেট্রোপলিটন প্রেম উল্লেখযোগ্য।

ছোট পর্দায় নিয়মিত কাজ করলেও শাওনের টার্গেট মূলত বড় পর্দা! নির্মাতা মাহমুদ দিদারের পরিচালনা ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘বিউটি সার্কাস’-এর সহকারি পরিচালকের দায়িত্বে ছিলেন শাওন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিনাত শানু স্বাগতাদীপক কর্মকারমামুনুর রশিদলিড বিনোদনলিফলেটশ্যামল মাওলাসাদিয়া জাহান প্রভা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শক্তি হারিয়ে ফণী এখন গভীর নিম্নচাপ, সংকেত নামিয়ে ৩

পরবর্তী

ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

পরবর্তী
ঘূর্ণিঝড়-ফণী

ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

ফণী: বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় প্রধানমন্ত্রীর শুকরিয়া

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT