চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট ছোট অবদানকেও কৃতিত্ব দিচ্ছেন তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ দলে তরুণ ক্রিকেটারদের অবদান নিয়ে প্রশ্ন ওঠে মাঝে মধ্যেই। দলের বিপদে তারা হাল ধরতে পারেন খুব কম সময়ই। শুক্রবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তরুণরা যেভাবে অবদান রেখেছেন, তাতে ছিল নানা প্রশ্নের জবাব।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মনে করেন উদীয়মানদের মেলে ধরার আদর্শ ম্যাচ ছিল এটি। যখন কিনা অভিজ্ঞদের প্রায় সবাই ব্যাট হাতে ব্যর্থ, তখন লিটন-আফিফ আর মিরাজদের ব্যাটে প্রতিরোধ।

শুরুর বিপর্যয় কাটিয়ে ১০২ রানের ইনিংস খেলেন লিটন দাস। শেষে ঝড় তুলে আফিফ হোসেন করেন ৪৫, মেহেদী হাসান মিরাজ খেলেন ২৬ রানের ইনিংস।

দলের বিপদে তরুণদের হাল ধরতে দেখে খুব খুশি তামিম। ২৭৬ রানের লড়াকু পুঁজি গড়ার পেছনে ছোট ছোট অবদানকেও তাই বেশ কৃতিত্ব দিচ্ছেন টাইগার অধিনায়ক।

‘একটা পর্যায়ে খুব বিপদে ছিলাম। একটা কথা সবসময় বলি, জুনিয়রদের পারফর্ম করতে হবে। এটা নিয়ে অনেক আলোচনা হয়। আমরাও বলেছি, কাল এক্ষেত্রে আদর্শ ম্যাচ ছিল। যেখানে লিটন বেশ দায়িত্ব নিয়ে একটা ইনিংস খেলেছে। আর সবসময় ১০০ বা ৫০ নিয়ে কথা বলা খুব সহজ। কিন্তু আমার কাছে ছোট ছোট অবদান খুব গুরুত্বপূর্ণ।’

‘আফিফের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। সে ওই ইনিংসটা না খেললে ২৭৬ রান করতে পারতাম না। ৩০-৪০ রান কম হতো। মিরাজের ২৬ রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ছিল। রিয়াদ ভাই (৩৩) আউট হওয়ার পর আরেকটি উইকেট পড়ে গেলে বিপদ হতো। আমার কাছে মনে হয় এই ছোট ছোট অবদানের কৃতিত্ব দেয়া গুরুত্বপূর্ণ, যেটা আমি পছন্দ করি।’

Reneta

প্রথম ম্যাচে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জয় তোলা বাংলাদেশের সামনে রোববার সিরিজ জয়ের হাতছানি। হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT