নবজাতকের ছবি ফেসবুকে পোস্ট করে সবার সঙ্গে বাবা-মা হওয়ার অনুভূতি ভাগ করে নেয়ার দলে শামিল হলেন খোদ ফেসবুক প্রতিষ্ঠাতা ।
নবজাতক কন্যা ম্যাক্সিমা ওরফে ম্যাক্সের সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করেছেন মার্ক জাকারবার্গ।
‘ছোট্ট ম্যাক্সের সঙ্গে খুশিতে ভরপুর’ শিরোনামের ছবিটিতে ডায়াপার পড়া ছোট্ট মেয়ের পাশে শুয়ে থাকা বাবা মার্কের মুখে পিতৃত্বের মায়াময় হাসি।
ছবিটি পোস্ট করার পরপরই প্রায় ত্রিশ লাখ লাইকের বন্যায় ভালোবাসার শুভকামনায় ভেসে গেছেন মার্ক ও ম্যাক্স।






