চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলে ও মেয়েকে হত্যার পর আটতলা থেকে লাফিয়ে দম্পতির আত্মহত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ঘুমন্ত সন্তানদের গলা কেটে হত্যার পর আট তলার ফ্ল্যাট থেকে লাফিয়ে এক দম্পতি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার ভোরে দিল্লির গাজিয়াবাদ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানায় এনডিটিভি।

স্থানীয় পুলিশ জানায়, ওই দম্পতি কারখানা ব্যবসায় ব্যর্থ হয়ে আর্থিক সমস্যায় জর্জরিত ছিলো। এই ব্যর্থতা মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে ধারণা পুলিশের। মৃত্যুর আগে তাদের বাড়িতে একটি নোট রেখে যান।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সুধীর কুমার বলেন, অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।  ফ্ল্যাটে গিয়ে ১৩ ও ১১ বছর বয়সী দুই শিশুর মরদেহ পাই। কিছু অর্থসহ একটি সুইসাইড নোটও পেয়েছি। নোটটির সঙ্গে কিছু অর্থ ছিলো, যা তাদের শেষকৃত্য অনুষ্ঠানের জন্য রাখা হয় বলে লেখা ছিল।

পুলিশের ধারণা, আত্মহত্যার আগে তারা ঘুমন্ত ছেলে ও মেয়েকে গলা কেটে হত্যা করতে পারেন।

একই সাথে লাফিয়ে পড়া আরেক নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলছে পুলিশ।

Reneta

ওই মহিলা নিহত ব্যবসায়ী পুরুষের ব্যবসার অংশীদার হতে পারেন। অন্য এক উৎস বলছেন, তিনি তার দ্বিতীয় স্ত্রী ছিলেন।

অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী আজাজ করিম খান বলেন, ভোর ৫টার দিকে দুটি লাশ এবং একজন আহত মহিলা নিচে পড়ে থাকতে দেখি আমি। সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপার্টমেন্টের সুপারভাইজারকে জানিয়ে পুলিশে খবর দিই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাগাজিয়াবাদদিল্লিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT