দুই সপ্তাহের জন্য ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের ৫৮৫নং ফ্লাইট-৫৮৫ এ তিনি লন্ডনের পথে যাত্রা করেন।
চোখ ও পায়ের চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতেই এই সফর বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
খালেদা জিয়ার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে আছেন। তিনি সেখানে সপরিবারে বাস করেন।
প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী শারমিলা রহমান সিঁথি ও কন্যারাও এ উপলক্ষে লন্ডন আসবেন। পরিবারের সদস্যদের নিয়ে ঈদুল আজহা একসঙ্গে উদযাপন করবেন খালেদা।
সফর শেষে আগামী ১ অক্টোবর বিএনপি চেয়ারপার্সন দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।
খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির দায়িত্ব পালন করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।






