স্পোর্টস

ছেলের নাম নিয়ে মুশফিকের ‘কনফিউশন’

ছেলের নাম নিয়ে মুশফিকের ‘কনফিউশন’

ছেলে হয়েছে সোমবার। এখনো নাম ঠিক করেননি মুশফিকুর রহিম। মঙ্গলবার মিরপুরে নতুন বাবাকে পেয়ে সাংবাদিকরা নামের প্রসঙ্গ তুললে মিষ্টি খাওয়ার দাওয়াত দিয়ে মুশফিক জানান, কনফিউশনের কারণে এখনো নাম ঠিক করে উঠতে পারেননি। আকিকার সময় রাখবেন।

এদিন সংবাদ সম্মেলনের শুরুতেই মুশফিক বলেন, ‘খুব ভালো লাগছে। বাবা হওয়ার অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না।’

সোমবার সকাল সাড়ে ৯টায় মুশফিক ও জান্নাতুল কিফায়াত দম্পতির প্রথম সন্তান পৃথিবীর মুখ দেখে। মা ও ছেলে দুজনের সুস্থ থাকার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিকের বাবা আবদুল হামিদ সকলের দোয়া প্রার্থনা করেন।

ফেসবুক পাতায় ছবিসহ খুশির খবর দেন মুশফিক

স্ত্রী ও ছেলের জন্য দোয়া চেয়েছেন মুশফিকও, ‘সবাই দোয়া করবেন সে যেন সুস্থ থাকে এবং আমার সহধর্মিণী সেও যেন সুস্থ থাকে। সে (সন্তান) যাতে মানুষের মতো মানুষ হয়, আমি দেশবাসীর কাছে এই দোয়া চাই।’

এরপরই ক্রিকেটীয় নানান কথা। শেষটায় ওই শুরুর প্রসঙ্গ। ছেলের নাম কী রেখেছেন? চেনা হাসি দিয়ে মুশফিকের উত্তর,  ‘ছেলের নাম নিয়ে একটু কনফিউশনে আছি। সাত দিনের মধ্যে আকিকা হবে। তখন নাম রাখা হবে। আর আপনাদের জন্য মিষ্টি আছে। দয়া করে খেয়ে যাবেন।’

বিষয়:মুশফিকুর রহিম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…