ক্রিকেট

ছেলের নাম জানালেন সাকিব

বিশেষ জার্সি সেট, যেখানে সব খেলোয়াড়ের নাম ও নম্বর 75।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্য তৈরি বিশেষ জার্সি সেট, সব জার্সিতে নাম ও নম্বর 75।. Channel i News – চ্যানেল আই নিউজ

জন্মের ঠিক এক মাস পর শিশুপুত্রের নাম জানালেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিশ্বসেরা অলরাউন্ডার নিজের স্ত্রী ও তিন সন্তানের নামে করা কলকাতা নাইট রাইডার্সের জার্সির ছবি পোষ্ট করেন।

ক্যাপশনে সাকিব জানান, এক মাস বয়সী পুত্রের নাম আইজাহ আল হাসান। যার আগমনের মাধ্যমে পূর্ণতা পেয়েছে পরিবার। দুই কন্যা সন্তানের পর সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির গত মাসে পুত্র সন্তানের জন্ম দেন।

গত বছরের ২৪ এপ্রিল করোনা মহামারির মধ্যে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন সাকিব। মেয়ের নাম রাখেন এরাম হাসান। এ বছরে ১৬ মার্চ পৃথিবীর আলো দেখে তৃতীয় সন্তান সাকিব জুনিয়র। পাঁচ বছর বয়সী সাকিবের প্রথম সন্তানের নাম আলাইনা হাসান অব্রি।

পুরো পরিবারের জন্যই জার্সি বানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাকিবের দল কলকাতা। জার্সির পেছনে টাইগার অলরাউন্ডারের পরিবারের সদস্যদের সংক্ষিপ্ত নাম লেখা হয়েছে যথাক্রমে- উম্মে, আইজাহ, আলাইনা, এরাম। সাকিব ভারতে আইপিএল খেললেও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের ম্যাডিসন শহরে রয়েছেন।

বিষয়:আইপিএল কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…