চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের জন্য দোয়া চেয়েছেন তাহমিদের বাবা

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১১:৪২ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

পতেঙ্গায়  বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ১৬ দিন পর নিখোঁজ পাইলট রুম্মান তাহমিদের জন্য শবে কদরে দেশবাসীর কাছে তার ছেলের জন্য দোয়া চেয়েছেন তার বাবা আব্দুল কাদের চৌধুরী (মানিক)। সবার দোয়া তাহমিদকে আবার মায়ের বুকে ফিরিয়ে দেবে বলেই তার বিশ্বাস।

কাদের চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা আল্লাহর ওপর ভরসা করে আছি। তিনি চাইলে সবকিছু করতে পারেন। আমি দেশবাসীর কাছে অনুরোধ করবো, আপনারা আজ দোয়া করবেন যেন আমার ছেলেকে আমরা খুঁজে পাই।’

ছেলেকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে এমন আশা করে তাহমিদের বাবা বলেন,  বহুদিন পরও নিখোঁজ মানুষের খোঁজ পাওয়ার অনেক নজির আছে, আমরাও সেই আশায় বুক বেঁধে আছি, একদিন না একদিন আমাদের ছেলেকে নিশ্চয়ই ফিরে পাবো।

২৯ জুন রুম্মান তাহমিদ নিখোঁজ হওয়ার পর থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জহুরুল হক ঘাঁটির বিমান বাহিনীর মেসেই অবস্থান করছেন তাহমিদের বাবা-মা। যদি নেভির উদ্ধার কর্মীরা ছেলের সন্ধান নিয়ে আসে, সেজন্য বাড়ি ফিরে যাননি তারা।

নিখোঁজ ছেলের জন্য অস্থির হয়ে আছেন মা মর্জিনা বেগম। তাহমিদের বাবা জানান, ছেলের স্মৃতি মনে করে কিছুক্ষণ পর পরই ডুকরে কেঁদে উঠেছেন তাহমিদের মা। প্রতিদিন বিভিন্ন উপায়ে তাহমিদকে খুঁজতে নেভির উদ্ধারকর্মীরা তৎপরতা চালাচ্ছে বলেও জানান তিনি।

বঙ্গোপসাগরে প্রশিক্ষণ বিমান এফ-সেভেন বিধ্বস্ত হওয়ার ১৬ দিন পরও বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট রুম্মান তাহমিদের খোঁজ মেলেনি। তাহমিদের সন্ধানে সাগরের বিশাল এলাকাজুড়ে অভিযান চালাচ্ছে নৌ-বাহিনীর বিশেষ টিম।

Reneta

২৯ জুন সোমবার সকাল ১১টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ৬ নটিক্যাল মাইল পশ্চিমে সাগরে এটি বিধ্বস্ত হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জহুরুল হক ঘাঁটি থেকে সকাল সাড়ে দশটার দিকে একসাথে দু’টি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর মধ্যে একটি বিমান ফিরে এলেও, অন্যটি সাগরে বিধ্বস্ত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রশিক্ষণ বিমানবিমান দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT