চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের কণ্ঠে ফকির আলমগীরকে খুঁজে পেলেন দর্শক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

প্রয়াত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের হাতে গড়া প্রতিষ্ঠান ‘ঋষিজ শিল্পী গোষ্ঠী’র ৪৫ বছর পূর্তি আয়োজন করা হয়েছিলো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। সে অনুষ্ঠানেই যেন পুত্রের কণ্ঠে মুহূর্তের জন্য ফিরে আসেন ফকির আলমগীর!

‘ঋষিজ শিল্পী গোষ্ঠী’র ৪৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রয়াত ফকির আলমগীরের দ্বিতীয় পুত্র মাশুক আলমগীর রাজীব বাবার বিখ্যাত গান ‘নাম তার ছিলো জন হেনরি’ গেয়ে শোনান। রাজীবের কণ্ঠে ফকির আলমগীরের এই গানটি শুনে আপ্লুত হন উপস্থিত অতিথিরা।

গানটির পরিবেশনার শেষদিকে বাবার মতোই মঞ্চ থেকে নেমে আসেন রাজীব এবং বাবার মতোই বজ্রকণ্ঠে ও অঙ্গভঙ্গিমায় গানটি গেয়ে শেষ করেন। যা দর্শককে মুগ্ধ করেছে।

সেই ঘোরে ফেরদৌস ওয়াহিদ বললেন, ‘রাজীবের পরিবেশনায় তার বাবা, আমার দীর্ঘদিনের বন্ধু ফকির আলমগীরকেই যেন দেখলাম, শুনলাম ও উপভোগ করলাম।’

‘ঋষিজ শিল্পী গোষ্ঠী’র ৪৫ বছর পূর্তি অনুষ্ঠানে তিন বরেণ্য জনকে জানানো হয় সংবর্ধনা। তারা হলেন কবি নুরুল হুদা, শব্দসৈনিক ও সংগীতশিল্পী শাহীন সামাদ এবং জনপ্রিয় পপসংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।

প্রসঙ্গত, একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তী গণসংগীতশিল্পী ফকির আলমগীর গেল ২৩ জুলাই করোনা আক্রান্ত হয়ে মারা যান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কণ্ঠগণসংগীতশিল্পীফকির আলমগীরফেরদৌস ওয়াহিদলিড বিনোদনশাহীন সামাদশিল্পকলাশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি, সদস্য রাহুল রায়

জুলাই ১৮, ২০২৬

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT