চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটছে লিভারপুল-টটেনহ্যাম, আর্সেনালের বিদায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

শুরুতে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেছে লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। কম শক্তির নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ১৪বারের চ্যাম্পিয়ন আর্সেনাল।

রোববার রাতে মার্সেসাইড ক্লাব স্রেসবারি টাউনের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে অলরেডরা। মোরেক্যাম্বেকে ৩-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। আর্সেনালের বিপক্ষে একমাত্র গোলের স্মরণীয় জয় তুলেছে নটিংহ্যাম ফরেস্ট।

আগে গোল হজম করেছিল লিভারপুল। অ্যানফিল্ডে শুরুর ধাক্কা তোয়াক্কা না করে প্রতিপক্ষের জালে চার-চারবার বল পাঠিয়েছে স্বাগতিকরা।

ম্যাচের ২৭ মিনিটে অতিথিদের ড্যানিয়েল উডহ লক্ষ্যভেদ করলে পিছিয়ে পড়ে ইয়ূর্গেন ক্লপের দল। যদিও সমতা টানতে তারা বেশি সময় নেয়নি। সাত মিনিট পর কনোর গর্ডন বাঁ-পায়ের শটে বল জালে পাঠান।

বিরতির আগমুহূর্তে ৪৪ মিনিটে স্পটকিকে অলরেডদের লিড এনে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্যাবিনহো। ৭৮ মিনিটে দারুণ ব্যাকহিলে গোল আনেন আরেক ব্রাজিলিয়ান রবের্তো ফিরমিনো। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সেটপিস থেকে বল দূরহ কোণ দিয়ে জালে পাঠান নিজের দ্বিতীয় গোল দোলা ফ্যাবিনহো।

আরেক ম্যাচে লিভারপুলের মতোই ঘরের মাঠে অস্বস্তিতে পড়েছিল টটেনহ্যাম। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর স্বরূপে ফিরে পরের রাউন্ডে পা রেখেছে।

Reneta

ম্যাচের ৩৩ মিনিটে কর্নার কিক থেকে বল পেয়ে অতিথি দলকে এগিয়ে দেন অ্যান্থনি ও’কনোর। টটেনহ্যামকে সেটি শোধ করতে ৭৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ফ্রি-কিক থেকে নেয়া নিখুঁত শটে স্বাগতিকদের স্বস্তিতে ফেরান হ্যারি উইংস।

সাত মিনিট পর বাঁ-প্রান্ত দিয়ে তৈরি পাল্টা আক্রমণ থেকে লুকাস মৌরা নিশানাভেদ করে স্বাগতিকদের এগিয়ে দেন। ৮৮ মিনিটে ডান পায়ের শটে স্কোরশিটে নাম তোলেন হ্যারি কেন। নিশ্চিন্ত করেন টটেনহ্যামের পরের রাউন্ডে যাওয়া।

লিভারপুল ও টটেনহ্যামের পথ অনুসরণ করতে পারেনি গানাররা। গোলশূন্য প্রথমার্ধের পর ৮৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে বল নিয়ে ইংলিশম্যান লুইস গ্র্যাবান জাল খুঁজে আর্সেনালকে হতভম্ব করে দেন। বাকি সময়ে গোল শোধ করতে না পারায় অতিথিদের যেতে হয়েছে ছিটকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালএফএ কাপটটেনহ্যামলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT