চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিপছিপে শরীর মানেই সুস্থ নয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
ছিপছিপে শরীর

একদম ছিপছিপে গড়ন, তাই নিজেকে সুস্থই মনে হয়। মোটা বন্ধুদের নিয়ে হাসাহাসি করার সুযোগও হাতছাড়া করেন না। আড্ডায় এক টুকরো পিজা বেশি খেয়ে ফেলেন, কারণ মোটা হয়ে যাওয়ার ভয় তো নেই।

‘শুকনো মানুষের আবার অসুখ কীসের’ এমন ধারণাই পোষণ করেন অনেকে। কিন্তু ধারণাটি ভুল। কারণ ছিপছিপে গড়নের দেহেও বাসা বাঁধতে পারে নানা রোগ বালাই। তাই খাবার এবং ব্যায়ামের ব্যাপারে ছিপছিপে গড়নের মানুষদেরও সচেতনতা জরুরি।

ফ্যাট লেভেল: বাইরে থেকে দেখতে মোটা মনে না হলেও দেহে থাকতে পারে প্রচুর ফ্যাট। শুকনো গড়নের মানুষের রক্তেও ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেশি থাকতে পারে। তাই তেলে ভাজা-পোড়া কিংবা ফাস্ট ফুড খাওয়ার ক্ষেত্রে প্রয়োজন বাড়তি সচেতনতা। সেই সঙ্গে মাঝে মাঝেই রক্তে কোলেস্টেরলের পরিমাণ পরীক্ষা করিয়ে নেয়া উচিত।

ডায়াবেটিসের ঝুঁকি: অনেকেই মনে করেন ডায়াবেটিস শুধু স্থূলদেরই হয়। কিন্তু ছিপছিপে দেহের মানুষেরও আছে ডায়াবেটিসের ঝুঁকি। টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিতে এধরণের মানুষ বেশি থাকেন। আর তার কারণ হলো অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। খেলেও মোটা হন না বলে ইচ্ছে মতো খাওয়াই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

কম মেটাবোলিজম: অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে শুকনো গড়নের মানুষের দেহে পুষ্টির ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে। ফলে মেটাবোলিজম কমে যায় এবং ডায়াবেটিস এবং হার্টের সমস্যা দেখা দেয়ার সম্ভাবনা থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়।

ত্বক সমস্যা: স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ত্বক থাকে ঝলমলে। কিন্তু ছিপছিপে গড়নের মানুষেরা সাধারণত ব্যায়ামও করেন না আবার খাবারের ব্যাপারেও বেশ অসচেতন। তাই তাদের ত্বক বেশিরভাগ ক্ষেত্রেই শুষ্ক হয়। সেই সঙ্গে ছোপ ছোপ দাগ এবং ব্রণের সমস্যাও বেশি হয়। টাইমস অব ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওজনকোলেস্টেরলডায়াবেটিসদেহব্যায়ামমেদশরীর
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT