চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিন্নমূল শিশু ও দুস্থদের মাঝে ডিএমপি’র খাবার বিতরণ শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২০
বাংলাদেশ
A A

রাজধানীতে প্রতিদিন দুই হাজার পাঁচ’শ ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে খাবার সরবরাহ করা শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার বিষয়টি নিশ্চিত করে  ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) আনিসুর রহমান জানান,  করোনাভাইরাস প্রতিরোধে সরকার সারাদেশে ৪ এপ্রিল পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করেছে, সেইদিন পর্যন্ত ডিএমপি কমিশনারের পক্ষ (নিজস্ব ফান্ড থেকে) থেকে ছিন্নমূলদের মধ্যে এভাবে খাবার সরবরাহ করা হবে।

তিনি বলেন, খাবারের মধ্যে থাকছে- খিচুড়ি, ডিম ও পানি। খাবারগুলো প্যাকেট করে বিভিন্ন থানায় সরবরাহ করা হবে। থানা থেকে ছিন্নমূলদের খুঁজে খুঁজে তাদের মাঝে বিতরণ করবেন পুলিশ সদস্যরা।

খাবারগুলো মিরপুর পুলিশ লাইন ও রাজারবাগে ছিন্নমূল মানুষদের জন্য রান্না করা হবে জানিয়ে তিনি আরো বলেন, সরকারি ছুটি আরও বেড়ে গেলেও খাবার বিতরণ অব্যাহত থাকবে।

এরআগে রোববার দুপুর থেকে রাজধানীর ৫০টি থানায় প্রতিদিন দুই হাজার পাঁচশত ছিন্নমূল মানুষকে এক বেলা করে খাবার সরবরাহ করবে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেওয়া হবে।

Reneta

তিনি আরো বলেন, ‘সরকার সারা দেশে ৪ এপ্রিল পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করেছে সেইদিন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে ছিন্নমূলদের মধ্যে এভাবে খাবার সরবরাহ করা হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসডিএমপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা: জয়পুরহাটে একই পরিবারের ৪ জন আইসোলেশনে

পরবর্তী

সীমান্ত বেষ্টিত জেলা দিনাজপুরে সাংবাদিকদের সুরক্ষা নিয়ে শঙ্কা

পরবর্তী

সীমান্ত বেষ্টিত জেলা দিনাজপুরে সাংবাদিকদের সুরক্ষা নিয়ে শঙ্কা

করোনা

'পরিস্থিতি আরো খারাপ হবে', বাড়ি বাড়ি ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি

সর্বশেষ

ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT