চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিন্নমূল শিশুদের ঈদ আনন্দ বাড়িয়ে দিল ত্রায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৯
জনপদ, টাঙ্গাইল
A A

ঈদ আনন্দ শিশুদের সঙ্গে ভাগ করে নিতে ছিন্নমূল শিশুদের হাতে নতুন ঈদের পোশাক ও মেহেদী রঙে হাত রাঙিয়ে দিয়েছে টাঙ্গাইলের সামাজিক সংগঠন ত্রায়ক।

শনিবার দুপুরে টাঙ্গাইলের আকুর টাকুর পাড়ার রাইফেলস ক্লাবে সামাজিক সংগঠনটির কর্মকর্তারা ৯০ জন শিশুর হাতে নতুন পোশাক তুলে দেন।

শিশুদের সঙ্গে কেক কেটে শুরু হয় প্রজেক্ট হাসিমুখের অনুষ্ঠান। এরপর প্রত্যেক শিশুকে মেহেদী রঙে রাঙিয়ে একটি করে নতুন কাপড় ও দুপুরের খাবার দেয়া হয়।

ঈদের দুইদিন আগে নতুন পোশাক পেয়ে খুব খুশি এসব শিশু।

নতুন জামা নিতে আসা শিশু স্বপন বলেন, “মা বাসা বাড়িতে কাজ করে, ওই টাকা দিয়ে নতুন জামা কাপড় কিনতে পারে না, এই জামা পেয়ে অনেক খুশি।”

স্বপনের মতো রাসেল, হিরন, সালমা, মর্জিনাদের চোখেমুখে আজ ছিল ঈদের হাসি।

Reneta

এ বিষয়ে ত্রায়ক উপদেষ্টা ইউসুফ আসরাফি বলেন, তৃতীয় বারের মত সফলভাবে প্রজেক্ট হাসিমুখ আয়োজন করল টাঙ্গাইলের সামাজিক সংগঠন “ত্রায়ক”। এসব শিশুদের হাতে একটি নতুন জামা তুলে দেয়ার পরে তাদের চোখেমুখে যে আনন্দের দেখা যায়, তা বলে বোঝানোর ভাষা নেই।

তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ডে তারুণ্য-উদ্যম আর উদ্দীপনায় তরুণ সমাজকে কাজে লাগাতে হবে। তাহলে দেশের সামগ্রিক উন্নয়ন ঘটবে।’

অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীরা।

এ সময় উপস্থিত ছিলেন ত্রায়কের উপদেষ্টা কে এস শফি, সিরাজুল ইসলাম লিজু, আহবায়ক আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান দুখু, বিন্দু বাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের হাসিব মতিউর, শোভন কুমার ঘোষ, সৌভিক ঘোষ প্রীতম, মির্জা তারিক সঙ্গী, সজীব বেগ এবং প্রজেক্ট হাসিমুখ আয়োজক কমিটির আহবায়ক তাসনুভা হক লাবণ্যসহ প্রায় অর্ধশতাধিক সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রায়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ এলাকায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

শর্ত ছাড়াই সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

জুলাই ২২, ২০২৬

এয়ারবাসকে ইউরোপীয় ইউনিয়নের ঋণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় বোয়িং

জুলাই ২২, ২০২৬
ছবি: বিটপী এ্যাডভার্টাজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার।

বিটপী অ্যাডভার্টাইজিংয়ের জিএম আলাউদ্দিন তালুকদার মারা গেছেন

জুলাই ২২, ২০২৬

তনু হত্যা মামলায় নতুন মোড়

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT