চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিনতাইকারী-চাঁদাবাজ দমনে প্রয়োজনে গুলি: ডিএমপি কমিশনার

শাকের আদনান শাকের আদনান
১:৩৮ অপরাহ্ণ ২৩, জুন ২০১৬
বাংলাদেশ
A A

ছিনতাইকারী, চাঁদাবাজ, অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্যরোধে প্রয়োজনে
গুলি চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেছেন, পুলিশ অকারণে কাউকে ক্রসফায়ার করে না, পুলিশের ওপর আক্রমণ হলে আত্মরক্ষার জন্যই এনকাউন্টার দেয়া হয়।

বৃহস্পতিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এসোসিয়েশন এর আয়োজনে আইন-শৃংখলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।

Banglabid

সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার নিশ্চিত করেন ঈদে ঘরমুখো মানুষদের নিরাপত্তায় বাস টার্মিনালগুলোতে ২৯ জুন থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, কিছুদিন আগেও ব্যাংকের সামনে টাকা পাহারা দিতে হতো, ছিনতাই হতো। আমাদের গোয়েন্দারা সচেষ্ট রয়েছে, যদি এধরনের ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটে তাহলে প্রয়োজনে আমরা গুলি পর্যন্ত ছুঁড়বো। 

পুলিশ কমিশনার জানান জঙ্গিরা জামিনে ছাড়া পেলেও তাদের মনিটরিং করা হয়। সাম্প্রতিক ক্রসফায়ার নিয়েও কথা বলেন পুলিশ কমিশনার।

Reneta

বলেন, যেসব জঙ্গিরা জামিনে বেরোয় তাদের মনিটরিং করার সিস্টেম আমাদের আছে। সবাইকে করি না। ক্যাটেগড়ি আছে। যেসমস্ত জঙ্গিরা সক্রিয় থাকে তাদের নিয়মিত মনিটরিং করি। বাংলাদেশ পুলিশ কাউকে ক্রসফায়ার দেয় না। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা এবং উদ্দেশ্যপ্রনোদিত অপপ্রচার। অপরাধীদের ধরতে গেলে যদি আমরা আক্রমণের শিকার হই তাহলে আত্নরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে নিজের জানমাল রক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়তে পারবো। 

যে যতো ক্ষমতাধরই হোক না কেন উল্টো পথে গাড়ি চালালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিতর্কিত মন্তব্যে ফেঁসেছেন সেসব তারকা

পরবর্তী

ব্রিটিশদের বেঈমানির পরীক্ষা!

পরবর্তী

ব্রিটিশদের বেঈমানির পরীক্ষা!

চেতনার বাতিঘর বাংলাদেশ আওয়ামী লীগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

যে কারণে আল আমিনকে ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা দিল ফিফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT