চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিটকে গেলেন সাকিব, ফিরলেন লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
চোট পেয়ে মাঠ ছাড়ছেন সাকিব, যার কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টিতে খেলা হয়নি, নিধাস ট্রফিতেও হচ্ছে না

চোট পেয়ে মাঠ ছাড়ছেন সাকিব, যার কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টিতে খেলা হয়নি, নিধাস ট্রফিতেও হচ্ছে না

প্রথম ম্যাচ থেকে নিধাস ট্রফি খেলতে পারবেন কিনা; সেটি নিয়ে ছিল শঙ্কা। ইনজুরি কাটিয়ে সাকিব আল হাসানের ফেরার ব্যাপারে আশাবাদী হয়েছিলেন সবাই। দলের সঙ্গেই যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। রওনা হওয়ার আগের দিন বিসিবি জানাল পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন এ অলরাউন্ডার। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে এবারও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব সামলাবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সাকিবের বিকল্প হিসেবে লিটন দাসকে ফিরিয়েছে বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগে রানের মধ্যে আছেন এ ব্যাটসম্যান। গতকালই মোহামেডানের বিপক্ষে ১২৯ রানের ইনিংস খেলেছেন। সবশেষ গত বছরের অক্টোবরে সাউথ আফ্রিকা সফরে টি-টুয়েন্টি খেলেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ১৬ সদস্যের দলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান আছেন আরও দুজন-মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহান।

বাঁহাতের কনিষ্ঠ আঙুলে ব্যথা কমলেও ফোলা কমেনি। শনিবার থেকে ফিজিওথেরাপি নিচ্ছেন সাকিব। আরও সাতদিন ফিজিওথেরাপি নিতে হবে বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক। সাতদিন পার হলে বলা যাবে কবে মাঠে ফিরতে পারবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

Banglabid

টি-টুয়েন্টি দল:  মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, লিটন দাস মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন অপু, আরিফুল হক, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফিসাকিব আল হাসান
শেয়ারTweetPin1

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT