চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছায়ানটে প্রথমবার গানের অ্যালবামের প্রিমিয়ার, দর্শকের মুগ্ধতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

সাধারণত চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত হতে দেখা গেলেও এবার প্রথমবারের মতো গানের প্রিমিয়ারের আয়োজন করলেন নির্মাতা এনামুল করিম নির্ঝর।

চলচ্চিত্র মুক্তির আগে প্রিমিয়ার অনুষ্ঠানের আয়োজনের রীতি থাকলেও গানশালা এই প্রথম অ্যালবামের প্রিমিয়ার আয়োজনের এ ব্যতিক্রমী উদ্যোগ নিল। অনুষ্ঠানে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন গুণী চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার।

নির্ঝরের কথা ও সুরের গানের অ্যালবাম ‘কানসূতা ০০২’। শুক্রবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে গানশালা’র আয়োজনে ‘কানসূতা ০০২’ অ্যালবামের প্রিমিয়ার অনুষ্ঠানে শ্রোতা ও শিল্পীদের এ গান-কথার আসর অনুষ্ঠিত হয়।

এতে এনামুল করিম নির্ঝরের লেখা ও সুরে কামরুজ্জামান সুজনের সংগীতায়োজনে পরিবেশিত হয় ফাহমিদা নবী, সুজন এবং সুকন্যা’র গান।

উপচে পড়া দর্শক টানা তিনঘন্টা গান আড্ডায় মেতে ওঠেন ছায়ানট মিলনায়তনে। ফেরদৌস বাপ্পির উপস্থাপনায় অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানে অ্যালবামের গানগুলো শিল্পী ও শ্রোতারা শোনেন। শিল্পী ও গান সংশ্লিষ্টদের সঙ্গে শ্রোতারা তাদের প্রতিক্রিয়া ও মতামত বিনিময় করেন।

অনুষ্ঠানে পরিবেশিত ১৫ টি গানের এই অ্যালবাম পাওয়া যাবে বাংলাদেশের জিপি মিউজিক, বাংলালিঙ্ক ভাইব, রবি স্প্ল্যাশ, ভারতের টাইমস মিউজিক, ও গানশালার ইউটিউব চ্যানেলে। এছাড়াও তরুণ নির্মাতাদের নির্মাণে গানগুলোর মিউজিক ভিডিও পর্যায়ক্রমে প্রকাশিত হবে গানশালার ইউটিউব চ্যানেলে।

অনুষ্ঠানে এনামুল করিম নির্ঝর বলেন, গানগুলো তৈরিতে সংশ্লিষ্ট সকলেই যথেষ্ট পরিশ্রম করেছেন। আমার মনে হয়েছে, এই সৃজনশীল জায়গাটাতে আমরা যদি নানান পরীক্ষা-নীরিক্ষা না করি, আমাদের ভবিষ্যতরা পাবে কি। সৃজনশীল মানুষ যারা তাদের মেরুদণ্ড যদি সোজা না হয়, ভাবনার ব্যাপারটা যদি স্বচ্ছ না হয়, ভবিষ্যত আসলেই শূন্য হবে বলে আমার ধারণা। সে জায়গা থেকে আমি আমার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করে মুস্তাফা মনোয়ার বলেন, এখনকার শিল্পীদের মধ্যে, সবকিছুদের মধ্যেই বড্ড বেশি রেষারেষি। সে জায়গায় এই যে শিল্পীদের-শ্রোতাদের এই যে মেলবন্ধন এটা খুব জরুরী ছিল। নির্ঝর সবসময় একটা নতুন কিছু করতে চায়। এই নতুন কিছু করতে চাওয়ার বিষয়টা কিন্তু সবার মধ্যেই থাকতে হবে। হোক না হোক পরের থাকা। আমি কিছু করবো সেটার মধ্যে নতুনত্ব থাকা উচিত।

জয়নুল আবেদিনের চিত্রকর্মের কথা উদাহরণ টেনে তিনি আরও বলেন, দুর্ভিক্ষের সময় জয়নুল এক হাঁড়ি ভাত রান্না করেননি। লঙ্গরখানায় যাননি। ঘরে বসে এমন কিছু করেছেন যা আমরা এখনও দেখছি। তাই, কিচ্ছু করার দরকার নেই। শিল্পী আপন মনে গান করে যাক। তাতেই চলবে। মনে রাখতে হবে, শিল্পীর দায়বদ্ধতা অনেক বড়, অনেক উঁচুতে।

অনুষ্ঠানে শ্রোতারা অ্যালবামের গান শুনে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেন। ‘কানসূতা ০০২’ অ্যালবামটি এনামুল করিম নির্ঝরের এক নির্ঝরের গান প্রকল্পের উদ্যোগে প্রকাশিত অ্যালবাম। এর আগে গত ৬ এপ্রিল প্রকাশিত হয় ‘কানসূতা ০০১’ অ্যালবামটি। সে অ্যালবামে গান করেন আরমিন মুসা, অর্ক ও জয়িতা। এ আয়োজনের এক্টিভিটি পার্টনার শাহ সিমেন্ট।

ট্যাগ: এনামুল করিম নির্ঝরছায়ানটমুস্তফা মনোয়ারলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারে আটক ‘ভুতুড়ে জাহাজটি’ বাংলাদেশ আসছিল

পরবর্তী

হো চি মিন এর দেশে ১

পরবর্তী

হো চি মিন এর দেশে ১

নওয়াজকে আরো একধাপ এগিয়ে দিবে ‘মান্টো’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT