বিনোদন

ছায়ানটে দুই দিনের নজরুল উৎসব

নজরুলের ছবি, বাংলা কবি ও সাহিত্যিক, নজরুল ইসলাম. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল ইসলাম, বাংলা সাহিত্যের কবি ও সাহিত্যিক, নজরুল উৎসবের অংশ হিসেবে ছবি তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় কবি নজরুল ইসলামের জন্মদিন উদযাপনের লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট বরাবরের মতো আয়োজন করেছে দুই দিনের নজরুল উৎসব। ২৫ ও ২৬ মে ছায়ানট মিলনায়তনে হবে অনুষ্ঠান।

প্রতিদিন অনুষ্ঠান আরম্ভ হবে সন্ধ্যা ৭টায়। দুই দিনব্যাপী এই উৎসবে পরিবেশিত হবে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ-আবৃত্তি। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবেন।

ছায়ানট মিলনায়তনে আয়োজিত এই উৎসব সকলের জন্য উন্মুক্ত বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একই সাথে অনুষ্ঠানটি ছায়ানটের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি অনলাইনে দেখা যাবে।

বিষয়:কবি নজরুল ছায়ানট নজরুল নজরুল উৎসব নজরুলজয়ন্তী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…