ছাদকৃষির ভেতর দিয়ে জীবনকে নতুনভাবে দেখার সুযোগ পেয়েছেন যাত্রাবাড়ীর মাফিয়া বেগম। ফল, ফসল, গাছ আর লতাপাতাকে জীবনের অবলম্বন হিসেবে নিয়েছেন তিনি। সেখান থেকেই বহুমুখি প্রাপ্তি তার।
মাফিয়া বেগমের ছাদে আসা এক শিশুই যেন জানিয়ে দিচ্ছে, ছাদকৃষি মানে বিশুদ্ধ ফলের নিশ্চয়তা। এই নিশ্চয়তা গড়ে নিয়েছেন রাজধানীর অনেক পরিবার। তাদেরই একজন যাত্রাবাড়ির মাফিয়া বেগম।
চার বছরে তার ২ হাজার ২শ’ বর্গফুটের এই ছাদে জমে উঠেছে গোছানো এক ফসলি পরিবার। এখন এসব গাছ আর প্রকৃতির সঙ্গে মাফিয়া বেগমের সৃষ্টি হয়েছে আত্মিক এক সম্পর্ক।
এই ছাদে জোরে শোরে চলছে জৈব কৃষির চর্চাও।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







