চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রীকে পুড়িয়ে মারার দুঃসাহস আসে কোথা থেকে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৪২ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৯
সম্পাদকীয়
A A
ফেনী-মাদরাসা শিক্ষার্থী-মাদরাসার অধ্যক্ষ

যৌন হয়রানির খবর নানা সময় আমাদের নজরে এলেও এবার ভয়াবহ একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আর তা হলো- যৌন হয়রানির শিকার হয়ে এ বিষয়ে অভিযোগ করায় ওই ছাত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, ‌‘ফেনীর সোনাগাজীতে যৌন হয়রানির অভিযোগকারী ছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে তারা সহপাঠিরা। শনিবার সকালে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে তার গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়।’

ওই প্রতিবেদনে জানা যায়, যৌন হয়রানির অভিযোগ শিক্ষার্থীর অধ্যক্ষের বিরুদ্ধে। ১৭ মার্চ ওই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে তিনি যৌন হয়রানি করেন। অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দৌলাকে অবশ্য এরইমধ্যে আটক করেছে পুলিশ।

ধর্ষক-নিপীড়কদের পক্ষ নেয়ার ঘটনা আমরা এর আগেও দেখেছি। বিকৃত মানসিকতার কিছু লোকজনকে এক্ষেত্রে নির্যাতনের শিকার মেয়েদেরকেই দোষারোপ করতে দেখা যায়। এখানেও একই ঘটনা ঘটেছে। যৌন নির্যাতনকারী ওই অধ্যক্ষকে আটকের পর থেকে শিক্ষার্থীদের একটি অংশ তার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভও করেছে।

এ পর্যন্ত হলেও ধরে নেওয়া যেত যে বিষয়টা স্বাভাবিক ছিল। কিন্তু বিষয়টা অধ্যক্ষের পক্ষে মানববন্ধন পর্যন্ত থেমে থাকেনি। যৌন নির্যাতনকারীর পক্ষালম্বনকারীরা ওই ছাত্রীর গায়ে আগুনও ধরিয়ে দিয়েছে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের বলেছেন: তার শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা মেডিক্যালের চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

Reneta

পীড়াদায়ক এ খবরটি আমাদেরকে ভাবিয়ে তুলছে। এ ঘটনা থেকে বুঝা যায় যে, আমাদের দেশে নারীরা এখনও কতোটা অনিরাপদ। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আশা করি, আগুন দেওয়ার এ ঘটনায় জড়িত প্রত্যেককে শিগগিরই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

একইসঙ্গে আমরা বলতে চাই, ভবিষ্যতে এমন ঘটনায় অভিযোগকারীদের নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। যৌন হয়রানির শিকার হওয়ার পর এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ওই ছাত্রীর উন্নত চিকিৎসা ও বিচার পাওয়া নিশ্চিত করতে যথাযথ ভূমিকা রাখার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যৌন হয়রানিসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেলি সামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

উত্তাপ ছড়াচ্ছে যে ম্যাচ

পরবর্তী

উত্তাপ ছড়াচ্ছে যে ম্যাচ

ঢাকাকে মৃত্যুকূপে পরিণত হতে দিতে পারি না: গণপূর্তমন্ত্রী

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT