চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগ সাম্প্রদায়িক শক্তিতে পরিণত হচ্ছে: ভিপি নুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ২৯, মে ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ছাত্রলীগ তাদের কার্যক্রমের মধ্যে দিয়ে সাম্প্রদায়িক শক্তিতে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র পরিষদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। 

নুর বলেন, ‘ছাত্রলীগের কার্যক্রম সাম্প্রতিককালে জঙ্গি হামলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে মনে হচ্ছে। পবিত্র রমজানের ইফতারে হামলা করে তারা একটি সাম্প্রদায়িক শক্তিতে পরিণত হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন পয়লা বৈশাখের কনসার্টে তারা আগুন লাগিয়ে দেয়। ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠন বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে যাচ্ছে। তাদের কার্যক্রম জঙ্গি কার্যক্রমের দিকে ধাবিত হচ্ছে।’

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়ায় তার ওপর হামলার প্রতিক্রিয়া জানাতে তিনি সংবাদ সম্মেলন আয়োজন করেন।

Banglabid

এসময় তার উপর করা হামলার বিচার দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে নুর বলেন, তিনি বিচার করবেন আশা করি। আমার উপর কেন বারবার হামলা করা হচ্ছে তার জবাব চাই।

‘প্রধানমন্ত্রী বলেন দেশে আইনের শাসন রয়েছে৷ আমি হামলার বিচার চাই। আমার উপর করা হামলার বিচার করে প্রধানমন্ত্রী প্রমাণ করবেন দেশে আইনের শাসন রয়েছে’, বলেন নুরুল হক নুর।

ডাকসু ভিপি আরও বলেন, ‘বারবার জনগণ যদি তাদের সাথে করা অন্যায়ের বিচার না পায়, সরকার যদি বিচার করতে ব্যর্থ হয়, তাহলে জনগণ একসময় রাস্তায় বের হয়ে আসবেই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগডাকসুঢাকা বিশ্ববিদ্যালয়ভিপি নুরুল হক নুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পুলিশ সদস্যদের দুর্বল করতেই ককটেল হামলা’

পরবর্তী

ইউএমসি জুট মিলের জিএম অবরুদ্ধ

পরবর্তী

ইউএমসি জুট মিলের জিএম অবরুদ্ধ

এনএসআইয়ের সাবেক ডিজির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩০ জুলাই

সর্বশেষ

ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

কোন শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT