রাজনীতি

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রলীগ কর্মীকে গুলির ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা

ছাত্রলীগ কর্মী হত্যা

সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় ৭ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

নিহত ছাত্রলীগ কর্মী খালেদ আহমদ লিটুর বাবা ফয়জুর রহমান বাদী হয়ে বিয়ানীবাজার থানায় এ মামলাটি করেন।

মামলার ব্যাপারটি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, নিহত ছাত্রলীগ কর্মী খালেদ আহমেদ লিটুর বাবা বাদী হয়ে ফাহাদকে মূল আসামী করে আরো ৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

তিনি আরো জানান, এই ঘটনায় এমদাদ, কামরান ও ফাহাদ নামে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়:ছাত্রলীগ কর্মী হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…