রাজনীতি

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের বাকবিতন্ডা গণতন্ত্র চর্চার জন্য সহায়ক: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

দলের সভায় ওবায়দুল কাদের

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে বাকবিতন্ডার ঘটনাকে গণতন্ত্র চর্চার জন্য সহায়ক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বর্তমান কমিটির মেয়াদ শেষে খুব শীঘ্রই সম্মেলন হবে।

বৃহস্পতিবার ধানমন্ডি-৩ এ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর বৈঠকে চলমান রাজনৈতিক নানা ইস্যুতে আলোচনা হয়। বৈঠকে দলের কার্যনির্বাহী সদস্য শাম্মি আকতারকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করার বিষয়টি জানানো হয়।

পরে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণের ভোটে আওয়ামী লীগ আগামী নির্বাচনেও জয়লাভ করবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সভায় বাকবিতন্ডা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। বুধবারের ওই সভায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের একক ক্ষমতা চর্চা ও অর্থের ভাগবাটোয়ারা নিয়ে প্রশ্ন উঠলে হট্টগোল হয় বলে পরে ছাত্রলীগ নেতারা জানান।

ওবায়দুল কাদের বলেন, সংগঠনে গণতন্ত্রের চর্চা চালু রাখতে বিতর্ক অব্যাহত থাকা উচিত।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:ওবায়দুল কাদের ছাত্রলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…