চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের পাঁচ নেতাকে বহিষ্কার, পদত্যাগপত্র প্রত্যাহার শিক্ষকদের

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৮:২২ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় জড়িত পাঁচ ছাত্রলীগ নেতাকে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয়টির অর্ধশতাধিক শিক্ষক তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার, সহ-সভাপতি ইমরান মিয়া ও পান্না দাস এবং যুগ্ম-সম্পাদক জাবির ইকবাল ও ইয়াসিন আরাফাত।

তবে এমন সিদ্ধান্তের প্রতিবাদ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ সংশোধনের দাবিতে ছাত্রলীগ মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে ওই শিক্ষকের শাস্তি ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

Reneta

এ বিষয়ে প্রক্টর ড. সিরাজুল ইসলাম জানান, সোমবার উপাচার্যের সভাপতিত্বে রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায়  তিনি বলেন, মঙ্গলবার তাদের সাময়িক বহিষ্কারের চিঠি দেয়া হয়েছে। কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সাত দিনের মধ্যে তার কারণ দর্শাতে বলা হয়েছে।

প্রক্টর আরো জানান, সোমবার রিজেন্ট বোর্ডের সভায় বোর্ড সদস্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাইদুল হক চৌধুরীকে প্রধান করে একটি অর্ডিন্যান্স সংশোধনী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন এ কমিটির সদস্য থাকবেন।

‘এ ছাড়া রোববার শিক্ষকদের সঙ্গে কতিপয় শিক্ষার্থীর অসৌজন্যমূলক আচরণের ঘটনার বিষয়েও বোর্ড সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মহিউদ্দিন তাসনিমের বিরুদ্ধে ওই বিভাগের এক শিক্ষার্থীর আনা যৌন হয়রানির অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ‘যৌন নির্যাতন ও হয়রানি প্রতিরোধ কমিটি’কে তদন্তের দায়িত্ব দেয়া হয়।

এ ব্যাপারে শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ড. মাসুদার রহমান জানান, জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় বিভিন্ন দায়িত্ব থেকে পদত্যাগ করা শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহার করা হয়েছে।

গত রোববার সকাল সাড়ে ৯টায় তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের কোয়ান্টাম মেকানিক্স-১ পরীক্ষা শুরু হয়। এ সময় দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের অকৃতকার্য হওয়া এক শিক্ষার্থীর এ্যাডমিট কার্ডসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ পরীক্ষার হলে নিয়ে আসে। বিভাগের পক্ষ থেকে অনুমোদন না থাকায় জটিলতা দেখা দিলে জোর করে পরীক্ষার আসনে বসিয়ে দেয় ছাত্রলীগের ওই নেতারা।

এসময় বিভাগের শিক্ষকরা বাধা দিতে গেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদারসহ তার সহযোগী আরও কয়েকজন পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে।

এই ঘটনার বিচার না পেয়ে সোমবার রেজিস্টারের কাছে ৫৬ শিক্ষক বিভিন্ন প্রশাসনিক পদ থেকে তাদের পদত্যাগপত্র জমা দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT