চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্র মহড়ার দায়ে ছাত্রলীগের দুই নেতা বহিস্কার

নাসিমুল শুভনাসিমুল শুভ
৩:২১ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৬
রাজনীতি
A A

রাজধানীর গুলিস্তানে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে হকারদের ওপর হামলাকারী রাজধানীর দুই শীর্ষ ছাত্রলীগ নেতাকে বহিস্কার করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। বহিস্কৃত ছাত্রলীগ নেতারা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

গতকাল ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই দুই নেতাকে বহিস্কার করা হলো।

সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাদের বহিস্কার প্রসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন চ্যানেল আই অনলাইনকে জানান,‘ আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেয়াতেই এ ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা কোনো অপরাধীকে ছাড় দেই না। আমরা নিজেরা তদন্ত করে তারপরই এমন সিদ্ধান্ত নিয়েছি। দু’জনকে বহিস্কারের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর আগে ঢাকা মহানগরের শীর্ষ কোনো ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে এমন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়নি। এর মাধ্যমে ছাত্রলীগ প্রমাণ করলো অপরাধ করলে সংগঠনের শীর্ষ পর্যায়ের কোনো নেতাকেও ছাড় দেয়া হবে না’।

14657520_1019209511520903_4437786434571650292_n

রাজধানীর গুলিস্তানে গত বৃহস্পতিবার ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারী ও একদল যুবকের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।

Reneta

ওই সময় কয়েকটি ফাঁকা গুলিও হয়। ঘটনার সময় ওই দুই ছাত্রলীগ নেতার হাতে পিস্তল ও রিভলবার দেখা যায়। প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ছবি গত শুক্রবার গণমাধ্যমে আসলে তোলপাড় শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগছাত্রলীগ নেতা বহিস্কারবাংলাদেশ ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা

জুন ৬, ২০২৬

ভারতের প্রথম মঙ্গল অভিযানের সেই শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে

জুন ৬, ২০২৬

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, ইরানের রাডার স্টেশনে মার্কিন হামলা

জুন ৬, ২০২৬

রাজধানীতে কমতে পারে গরমের তীব্রতা, সারা দেশে বৃষ্টির আভাস

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT