চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের কমিটি নিয়ে আসতে পারে যে কোনো সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

দেশের নিস্তরঙ্গ রাজনীতিতে জাতীয় পার্টি কিছুটা উত্তাপ ছড়ানোর পর আলোচনায় ছাত্রলীগ। শনিবার আওয়ামী লীগের যৌথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের কমিটি ভেঙে দিতে পরামর্শ দিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রচার হওয়ার পর ওবায়দুল কাদের বলেছেন, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে, অন্য নেতারা ইঙ্গিত দিয়েছেন যে; প্রধানমন্ত্রী এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন।

ছাত্রলীগের সাম্প্রতিক কিছু কার্যক্রমে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের পাশাপাশি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অসন্তুষ্ট। শনিবার দলের মনোনয়ন বোর্ডের যৌথ সভায় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে নিয়ে কিছু অভিযোগ তুলে ধরেন উপস্থিত নেতারা।

Banglabid

অভিযোগের মধ্যে আছে কমিটিতে বিতর্কিতদের স্থান দেয়া, দেরি করে ঘুম থেকে ওঠার কারণে মন্ত্রীদের উপস্থিতিতেও সময়মতো কর্মসূচিতে উপস্থিত না হওয়া, ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক লেনদেন। সব শুনে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন বলে বৈঠকে উপস্থিত কয়েকজন নেতা বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন।

ছাত্রলীগ নেতাদের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মন্তব্য করতে রাজি হননি।

দলের অন্য নেতারা বলেন, ছাত্রলীগের সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ড একদিনে সৃষ্টি হয়নি, ধারাবাহিকভাবে হয়েছে। অতীত ইতিহাস ও ঐতিহ্য অনুসরণ করে পথ চলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

Reneta

প্রতিক্রিয়া জানতে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলতে রাজি হননি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ আলোচনায় এখন ছাত্রলীগের বর্তমান কমিটির ভবিষ্যৎ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমিটিছাত্রলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগস্টে রপ্তানি আয়ে হোঁচট, কমেছে রপ্তানি আদেশও

পরবর্তী

রোহিঙ্গা শিক্ষার্থী রাহীর ছাত্রত্ব স্থগিত

পরবর্তী

রোহিঙ্গা শিক্ষার্থী রাহীর ছাত্রত্ব স্থগিত

‘ওদেরকে কী এখন বোঝাতে হবে কীভাবে টেস্ট খেলতে হয়?’

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT