বাংলাদেশ

ছাত্রনেতা রকিব পারভেজের ইন্তেকাল

ছাত্রনেতা রকিব পারভেজের ইন্তেকাল

আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতা ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রকিব পারভেজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রকিব পারভেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় মুক্তি কাউন্সিল। জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, তার মৃত্যু ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের এক ক্ষতি।

রকিব পারভেজ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কবি ও নাট্যকার রকিব পারভেজ ছাত্র জীবনের শুরু থেকেই কিশোরগঞ্জের বাজিতপুর অঞ্চলে প্রগতিশীল ছাত্র আন্দোলন ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখেন।

নেতৃবৃন্দ রাকিব পারভেজের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়:মুক্তি কাউন্সিলস্বৈরাচার বিরোধী আন্দোলন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…