শিক্ষা

ছাত্রদল নেতা নিহত: উপাচার্যের পদত্যাগ দাবি, সারাদেশে ছাত্রদলের কর্মসূচি

ছাত্রদল নেতা নিহতের ঘটনায় ছাত্রদলের কর্মসূচি ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদল নেতা নিহতের ঘটনায় ছাত্রদলের কর্মসূচি ও প্রতিবাদে নেতারা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নিহতের ঘটনায় উপাচার্যের পদত্যাগের দাবিতে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ছাত্রদল।

মঙ্গলবার (১৩ মে) মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

আরও বলা হয়, শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করবে।

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চ এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তার নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

সাম্য হত্যার প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।

বিষয়:ঢাবি ছাত্রদল নেতার মৃত্যু শাহরিয়ার আলম সাম্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…