চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদলের সংকটে ইতিবাচক পদক্ষেপে বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ৩০, জুন ২০১৯
রাজনীতি
A A

জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন নিয়ে সৃষ্ট সংকট সমাধান নিয়ে বিএনপির হাইকমান্ডে ইতিবাচক আলোচনা হয়েছে। একটি যৌক্তিক সমাধানের জন্য স্থায়ী কমিটির দুই নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে।

ওই দুই নেতা সমাধানের প্রক্রিয়া নিয়ে কাজও শুরু করেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত হলে ছাত্রদলের সাবেক নেতাদের নিয়ে গঠিত সার্চ কমিটির মাধ্যমে দ্রুতই তা জানিয়ে দেয়া হবে। এক্ষেত্রে আন্দোলনকারী ছাত্রদল নেতাদের শান্ত থাকতে বলা হয়েছে।

শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব আলোচনা হয়। বৈঠকে লন্ডন থেকে স্কাইপিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন।

বিএনপির একটি সূত্র জানায়: ছাত্রদ‌লের সঙ্কট সমাধা‌নে আন্দোলনকারী ১২ নেতার ব‌হিষ্কারাদেশ প্রত্যাহারসহ দু‌টি প্রস্তাব নি‌য়ে এগু‌চ্ছে দা‌য়িত্বপ্রাপ্ত নেতারা।

প্রথম‌ত-ছাত্রদ‌লের বিলুপ্ত ক‌মি‌টির নেতা‌দের দি‌য়ে এক‌টি ক‌মি‌টি করা, যারা নতুন ক‌মি‌টি গঠ‌নে নির্বাচ‌নের তফ‌সিল ঠিক রে‌খে কাউ‌ন্সিলের কার্যক্রম শেষ কর‌বে। এক্ষে‌ত্রে বিলুপ্ত ক‌মি‌টির নেতা‌দের ম‌ধ্যে যারা বিএন‌পির নির্বা‌হী ক‌মি‌টি‌তে আছেন তা‌দের ক‌মি‌টি‌তে রাখা হ‌বে না।

অন্যটি হলো- বিলুপ্ত কমিটির নেতাদের যোগ্যতা অনুযায়ী যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ন প‌দে পদায়ন করা।

Reneta

দুই প্রস্তাব‌কে সাম‌নে রে‌খে সংগঠন‌টির সমস্যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে বিএনপিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটি গঠনে ছাত্রদলের কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন: ছাত্রদ‌লের বিষয়ে যাদের দায়িত্ব রয়েছে তারা তাদের দায়িত্ব পালন করবেন। ছাত্রদলের ব্যাপারে যাদের দায়িত্ব আছে, তারাই পরবর্তীতে আপনা‌দের‌কে জানাবেন।

ছাত্রদলের সংকট সমাধানে দায়িত্বপ্রাপ্ত একজন নেতা জানান, ছাত্রদলের চলমান সংকট শিগগিরই সমাধান হয়ে যাবে। এ বিষয়ে আমরা কাজ করছি। আপনারা জানতে পারবেন।

দাবি দাওয়া নিয়ে ছাত্রদলের বয়স্ক নেতারা শনিবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলো বিএনপিকে। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেন নেতারা। তবে গতকাল সংকট সমাধান বিষয়ে বৈঠক হওয়ার পর নয়াপল্টনে গত কয়েকদিনের মতো আর বিক্ষুব্ধ অবস্থা দেখা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমিটিছাত্রদলবিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT