আজ রোববার প্রকাশিত হয়েছে এইচএসসির রেজাল্ট। এবছর এইচএসসি (উচ্চ মাধ্যমিক) সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার পাসের হার ৬৯.৬০ শতাংশ। ফলাফলে খুশি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উল্লাস দেখে নিন ছবিতে:
রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থীদের উল্লাস।
ফলাফল প্রকাশের পর উল্লসিত দিনাজপুর হলিল্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
ক্রিকেটের ম্যাশকিন স্টাইল উঠে আসলো নটরডেম কলেজের মাঠে। শিক্ষার্থীরা সেখানে নিজেদের মতো করে ফুটিয়ে তোলেন তাসকিন ও মাশরাফির চেস্ট-বাম্প।
সময়- অসময়, হয়ে যাক সেলফিময়। বিশেষ দিনটিতে সেলফি হবে না, তা কি হয়। মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
আনন্দ আজ ধরে না। স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে এখন উচ্চশিক্ষার পথ ধরবেন এই শিক্ষার্থীরা।
নাচে-গানেই নিজেদের উল্লাস প্রকাশ করলো রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা।
ফল প্রকাশের পরই নোটিশ বোর্ডে শিক্ষার্থী-অভিভাবকদের উৎসুক দৃষ্টি।
ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাই যেন একেকটি জ্বলজ্বলে তারা হয়ে উঠেছেন, রেজাল্ট শোনার পর।







