বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন প্রবীণ চলচ্চিত্র সাংবাদিক শফিউজ্জামান খান লোদী
ফজলুল হকের মেয়ে কেকা ফেরদৌসী তাঁর বাবার স্মৃতিচারণ করেন
প্রখ্যাত সাহিত্যিক ইমদাদুল হক মিলন সাংবাদিকতায় ফজলুল হকের অবদানের কথা তুলে ধরেন
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজলুল হকের বড় ছেলে ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিশিষ্ট নারী উদ্যোক্তা কণা রেজা, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, আলী ইমাম, সুবর্ণা মুস্তাফা, বাচসাস সভাপতি আবদুর রহমান, সানাউল আরেফীন, মুকিত মজুমদার, ফরহাদুর রেজা প্রবাল, সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিয়া জামান, আমিরুল ইসলাম, শহীদুল আলম সাচ্চু, চিত্রনায়ক রিয়াজ, ওমর সানীসহ চলচ্চিত্র, টেলিভিশন, নাটক ও মঞ্চসহ মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা
অনুষ্ঠানের বিদায় বেলায় ফজলুল হক ও রাবেয়া খাতুন দম্পতির বড় ছেলে ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সাথে ফারুকী-তিশা দম্পতি









