বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচের টিকিট নিয়ে মিরপুরে টিকেট
প্রত্যাশী এবং পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া’র ঘটনা ঘটেছে। মিরপুর ১০ নম্বরের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বুথে টিকিট প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এ ঘটনা ঘটে।
গতকাল
শুক্রবার বিকাল থেকেই বুথের সামনে লাইনে দাঁড়ায় টিকেট প্রত্যাশীরা। শনিবার
সকালে সেই লাইন আরো দীর্ঘ হয়। কিন্তু টিকেট বিক্রি শুরুর কিছুক্ষণ পরেই
‘টিকেট শেষ হয়ে গেছে’ বা ‘জাল টিকেট বিক্রি হচ্ছে’ এমন গুজব ছড়িয়ে পড়লে
উত্তেজিত হয়ে উঠে জনতা।
এরপর পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে গেলে সংঘর্ষ শুরু হয়। ঘটনার পরে ব্যাংকে হামলা চালায় সাধারণ মানুষ।
বন্ধ হয়ে যায় টিকেট বেচাকেনাও। পুলিশ লাঠিচার্জ শুরু করলে আশেপাশের স্কুলগুলোতে আশ্রয় নেয় সাধারণ লোকজন।







