চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছবিতে আমি ফুলের মাঝে অভিনয় করেছি’

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
১১:৪৫ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
আঁচল

আঁচল

আঁচল। চিত্রনায়িকা। গত সপ্তাহে তার অভিনীত ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটি মুক্তি পেয়েছে। পরিচালক হিমেল আশরাফ। কথা হলো আঁচলের সঙ্গে।

আশেপাশে অনেক আওয়াজ। শুটিং করছেন?

না। বাসায় আছি। পাশে বাড়ি তৈরির কাজ হচ্ছে। তাই অনেক আওয়াজ।

‘সুলতানা বিবিয়ানা’ ছবিটি নিয়ে বলুন।

মৌলিক গল্প। আমি এখানে এক ফুলচাষীর মেয়ে। নাম সোনালী। আমার সহশিল্পী বাপ্পী। তিনি সুলতান চরিত্রে অভিনয় করেছেন। এই গ্রামের সবাই ফুলচাষ করে। সুলতান এখানে ফুলচাষ শিখতে আসে। তারপর আমাদের পরিচয় ও প্রেম।

ছবির শুটিংয়ে কোনো ঘটনা মনে পড়ে?

Reneta

পুরো ছবিটিই আমার জন্য বিশেষ ঘটনা বলতে পারেন। শুটিং হয়েছে যশোরের গৎখালী গ্রামে। ওখানে সবাই ফুল চাষ করে। পুরো ছবিতে আমি ফুলের মাঝে অভিনয় করেছি। সেখানে আমি যে রুমে ছিলাম, সেখানে অনেক ফুল ছিল। আর বাইরে উঠানে, রাস্তায় ফুল আর ফুল। যেখানে যাই সেখানেই ফুল। অন্যরকম পরিবেশ। পরিচালক চেয়েছেন আমরা অভিনয়শিল্পীরা যেন এমন পরিবেশেই থাকি, কারণ গল্প তাই ডিমান্ড করে।

ছবিটি মুক্তি পেয়েছে এক সপ্তাহ হলো। কেমন মনে হচ্ছে?

ভালো। গত সপ্তাহের শুক্রবার ছবিটি দেখতে যশোরের মনিহার সিনেমা হলে গিয়েছিলাম। সেখানে পরপর তিনটি শো দেখেছি। উপচে পড়া ভিড় ছিল। ছবি দেখে বের হওয়ার সময় অনেকেই আমার অভিনয়ের প্রশংসা করেছেন। মুঠোফোনেও অনেকের কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছি।

আপনার ছবি কতদিন পর মুক্তি পেয়েছে?

সাত মাস পর। সর্বশেষ মুক্তি পাওয়া ছবিটি ‘আড়াল’। আমি আসলে বছরখানেক অভিনয় থেকে দূরে ছিলাম। আর মুক্তি পাওয়া ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটিও ২০১৫ সালে তৈরি হয়েছে।

অভিনয় থেকে দূরে ছিলেন কেন?

পরিবেশটা মানিয়ে নিতে পারছিলাম না। পরিবেশটা যেন কেমন হয়ে যায়।

এখন ঠিক মনে হচ্ছে?

না। ২০১২ সালে আমার প্রথম ছবি ‘জটিল প্রেম’ মুক্তি পায়। ওই সময় পরিবেশটা ভালো ছিল। এখন আর তেমন নেই। বর্তমানে একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই বেশির ভাগ ছবি তৈরি হচ্ছে। তার মধ্যে বেশির ভাগ যৌথ প্রযোজনার। এসব ছবিতে বেশির ভাগ শিল্পী বাইরের। বেশির ভাগ ছবিতেই যদি বাইরের শিল্পী অভিনয় করেন, তাহলে আমাদের তো ক্ষতি হবে। আমরা বেকার হয়ে যাব। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ভুলে যায় দেশের স্বার্থের কথা। লাভের জন্য তারা এমনটা করছে। আমি অনুরোধ করব, ছবির বাণিজ্য বাড়াতে গিয়ে দেশের ক্ষতি করবেন না প্লিজ।

নতুন ছবির খবর আছে?

দুটির ছবির কাজ হচ্ছে। একটি ডিপজলের ‘এক কোটি টাকা’ আর অন্যটি তারেক শিকদারের ‘দাগ’। ‘দাগ’ ছবিতে আমি চঞ্চল একটি মেয়ে। নাম নাবিলা। আমি বিদ্যা সিনহা মীমের ছোট বোন। ছবিতে মীমের বিপরীতে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী।

‘এক কোটি টাকা’ ছবির শুটিংয়ের কী খবর?

ছবির প্রথম কয়েক দিনের শুটিং হয়েছে। তারপর কাজ বন্ধ হয়ে যায়। জানি না কবে নাগাদ ছবির শুটিং শুরু হবে। ছটকু আহমেদের পরিচালনায় এ ছবিতে আরও অভিনয় করছেন ডিপজল, রেসি, বাপ্পী চৌধুরীসহ অনেকে।

আপনাকে ধন্যবাদ।

আপনাকেও।

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আঁচল
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT