চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছটকু আহমেদের কোনো সিনেমায় অভিনয় করছি না’

মিতুল আহমেদ মিতুল আহমেদ
১২:০৬ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

মঞ্চ, টিভি নাটক ও সিনেমায় সমান দাপট নিয়ে যিনি কাজ করে যাচ্ছেন তিনি চঞ্চল চৌধুরী। সর্বশেষ আয়নাবাজি ছবিতে ভেলকি দেখিয়েছেন তিনি। এরপর হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র মিসির আলীর চরিত্রে ‘দেবী’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। সরকারি অনুদানের ছবিটি মুক্তির প্রতীক্ষায়। কিন্তু এরমধ্যে শোনা গিয়েছিল তিনি অভিনয় করতে চলেছেন ছটকু আহমেদের পরিচালনায় একটি নতুন ছবিতে। তবে এমন খবরে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কিছুটা বিরক্ত প্রকাশ করলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

সম্প্রতি বিভিন্ন প্রচারমাধ্যমে নির্মাতা ও প্রযোজক ছটকু আহমেদের বরাত দিয়ে খবর প্রকাশিত হয় যে, দলিল নামের একটি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন চঞ্চল চৌধুরী। তবে এমন খবরে কিছুটা বিরক্ত এই অভিনেতা। চ্যানেল আই অনলাইনের সঙ্গে দলিল ছবিতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল বলেন, আমি ‘দলিল’ নামের কোনো ছবিতে অভিনয় করছি না। আর আমার সঙ্গে ছটকু আহমেদের কোনো কথাও হয়নি। আমি যখন কোনো মুভিতে অভিনয় করতে চুক্তিবদ্ধ হই তখন সবাইকে জানিয়ে দেই। এসব খবর খুবই বিভ্রান্তের সৃষ্টি করে।

তাহলে নতুন কোনো সিনেমায় কী অভিনয় করতে যাচ্ছে শরাফত করিম আয়না খ্যাত চঞ্চল? এমন প্রশ্নে তিনি বলেন,  আগামি বছরে দুটি সিনেমায় অভিনয়ের কথা হচ্ছে। এখনো চূড়ান্ত নয়। সব চূড়ান্ত হলে শিগগির জানিয়ে দেব।

বর্তমান ব্যস্ততা কী নিয়ে জানতে চাইলে দাপুটে এই অভিনেতা জানান, বর্তমানে নাটক নিয়ে ব্যস্ত আছি। নতুন পাঁচটা ধারাবাহিক আসছে শিগগির। এরমধ্যে ৩০ অক্টোবর ও ১ নভেম্বর থেকে দুইটা নাটক প্রচার শুরু হয়েছে। পাঁচটি নাটকের মধ্যে তিনটি বৃন্দাবন দাসের লেখা। নাটকগুলা পরিচালনা করেছেন সাগর জাহান, মাসুদ সেজান, হিমু আকরাম এবং সঞ্জিত সরকারের মতো নির্মাতারা। আশা করি এই ধারাবাহিকগুলোও মানুষের কাছে জনপ্রিয়তা পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়নাবাজিচঞ্চল চৌধুরীছটকু আহমেদদলিল
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT