চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছক্কা হাঁকিয়ে অভিনব সেলিব্রেশন কোহলির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিন টি-টুয়েন্টি সিরিজে এগিয়ে গেছে ভারত। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। এখানেই শেষ নয়, দুই বছর আগের স্মৃতিচারণ করে ক্যারিবিয়ান পেসারের বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে অভিনব সেলিব্রেশন করেছেন ভারত অধিনায়ক।

২০৭ রান তুলেও ম্যাচ জিততে পারেনি উইন্ডিজ। কারণটা অবশ্যই বিরাটের বিধ্বংসী ব্যাটিং। তিনি যখন ফর্মে থাকেন, কোনো স্কোরই নিরাপদ নয়। এদিনও সেটা প্রমাণিত। রানতাড়া করতে নেমে শুরুতে ছন্দ না থাকেলও শেষপর্যন্ত ৯৪ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এটাই কোহলির ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। এর আগে সর্বোচ্চ ছিল ৯০। ভারত ম্যাচ জেতে আট বল হাতে রেখে ৬ উইকেটে।

ম্যাচের ১৬তম ওভারে কেসরিক উইলিয়ামসকে ছক্কা হাঁকিয়ে অভিনব সেলিব্রেশন করেন কোহলি। দু’বছর আগে উইলিয়ামসের করা নোটবুক সেলিব্রেশনের নকল করে দেখান। ওভারের প্রথম বল বোলারের মাথার উপর দিয়ে চার মারেন ভারত অধিনায়ক। পরের বলে লেগসাইডে ছক্কা মারেন। তারপরই ব্যাট ছেড়ে দিয়ে অভিনব সেলিব্রেশন করেন কোহলি।

উইন্ডিজ সফরের সময় কোহলির উইকেট নিয়ে নোটবুক স্টাইলে সেন্ড-অফ জানিয়েছিলেন কেসরিক। এতদিন তা মনে রেখে ফিরিয়ে দিলেন কোহলি। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে কোহলি বলেন, ‘দু’বছর আগে জ্যামাইকায় উইলিয়ামস আমাকে আউট করে নোটবুক সেন্ড-অফ জানিয়েছিল। সেটা আমার মনে ছিল। তবে ম্যাচের পর আমাদের মধ্যে কোনো তিক্ততা থাকে না। একে অপরকে শ্রদ্ধা করি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিবিরাট কোহলিভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT