বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের শুরুটা হল ছক্কা দিয়ে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার কেনার লুইস ফরচুন বরিশালের অফস্পিনার নাঈম হাসানকে প্রথম বলেই সোজা ব্যাটে মারেন বিশাল এক ছক্কা।
এক বল পরই অবশ্য লং-অনে ক্যাচ দিয়ে ফেরেন ক্যারিবিয়ান তারকা। সহজ ক্যাচ লুফে নেন নাজমুল হোসেন শান্ত।
করোনার কারণে গ্যালারিতে নেই দর্শক। কোনোরকম উদ্বোধনী আনুষ্ঠানিকতা ছাড়াই মাঠে গড়িয়েছে আসরের প্রথম ম্যাচ। সাকিব আল হাসান টস জিতে বেছে নেন বোলিং।
দুই প্রান্ত থেকেই স্পিন দিয়ে আক্রমণ সাজিয়েছেন বরিশাল অধিনায়ক। মিরপুরের উইকেটে তাতে ম্যাচের প্রথম বলেই ছক্কা।







