ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ড্র অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই ড্রতে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের বার্সেলোনার সঙ্গে খেলবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল।
চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয়বার মুখোমুখি হবে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি এবং ফ্রান্সের লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন।
আর ইংলিশ প্রিমিয়ার লিগ রানার্স-আপ ম্যানচেষ্টার সিটির প্রতিপক্ষ ইউক্রেইন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ডায়নামো কিয়েভ।
ইতালির সিরি ‘এ’র রানার্স-আপ এ্রএস রোমা খেলবে স্পেনের লা লিগায় রানার্স-আপ রিয়াল মাদ্রিদের সঙ্গে। ইতালির সিরি ‘এ’ চ্যাম্পিয়ন জুভেন্টাস মুখোমুখি হবে জার্মানির বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের।
নেদারল্যান্ডসের লিগ চ্যাম্পিয়ন পিএসভি আইন্দোভেনের প্রতিপক্ষ স্পেনের লা লিগায় তৃতীয় অ্যাথলেটিকো মাদ্রিদ। পর্তুগালের প্রিমিয়ার লিগা চ্যাম্পিয়ন বেনফিকার মুখোমুখি হবে রাশিয়ার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন জেনিত সেইন্ট পিটার্সবুর্গ।
বেলজিয়ামের লিগ চ্যাম্পিয়ন জেন্ট খেলবে জার্মানির বুন্দেশলিগার রানার্স-আপ উলফবুর্গের সঙ্গে।
প্রথম পর্বের খেলা ১৬ ও ১৭ এবং ২৩ ও ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ফিরতি লেগের খেলা অনুষ্ঠিত হবে ৮ ও ৯ এবং ১৫ ও ১৬ মার্চ।







