চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে পারবেন রোনালদো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ০৭, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ন্যু ক্যাম্পে ১০ জনের বার্সেলোনাকে হারাতে না পারার চেয়েও রিয়াল শিবিরে বড় দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে দলের এক নম্বর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো চোট। যে চোটের জন্য ম্যাচের দ্বিতীয়ার্ধ ডাগআউটে বসেই কাটাতে হয় সিআর সেভেনকে। তাহলে রোনালদোর ইনজুরি কতটা গুরুতর? তিনি কী চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে পারবেন?

ম্যাচ শেষে রিয়াল কোচ জিনেদিন জিদান অবশ্য সমর্থকদের আশ্বস্ত করেন রোনালদোর চোট নিয়ে। এই চোটের জন্য রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা আটকাবে বলে তিনি মনে করছেন না।

এল ক্লাসিকোর প্রথমার্ধে রোনালদোর গোলেই সমতায় ফেরে রিয়াল৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই পিকের সঙ্গে ধাক্কায় গোড়ালিতে চোট পান পর্তুগিজ তারকা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে কোনো রকম ঝুঁকি না নিয়ে আস্বস্তিতে থাকা রোনালদোকে তুলে নেন জিদান। পরিবর্তে মাঠে নামানো হয় মার্কো অ্যাসেনসিওকে। শেষমেশ ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত থেকে যায়।

আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে লিভারপুলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে রিয়াল মাদ্রিদ। জিদান নিশ্চিত যে, মেগা ফাইনালে দলের প্রাণভোমরাকে সম্পূর্ণ ম্যাচ ফিট অবস্থাতেই পাওয়া যাবে।

‘এই মুহূর্তে রোনালদোর অবস্থা ভালো না হলেও আমি নিশ্চিত চোট এমন কিছু গুরুতর নয়। কতদিন পর সে মাঠে ফিরবে, তা এখনই বলা সম্ভব নয়। মাদ্রিদে ফিরেই তার চোটের জায়গায় স্ক্যান করানো হবে। তার পর বোঝা যাবে আঘাত কতটা গুরুতর। আমার মনে হয় না এই চোটের জন্য রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা আটকাবে’,-বলে জিদান।

এদিন গোল করে রোনালদো স্পর্শ করেন ডি স্টেফানোকে। এল ক্লাসিকোতে রিয়ালের হয়ে সর্বোচ্চ ১৮ গোল ছিল আর্জেন্টাইন তারকার। ক্লাসিকোর টপ স্কোরার অবশ্য মেসি। ২৫ গোল করেছেন স্টেফানোর স্বদেশী।

Reneta

তবে ক্লাসিকোতে ন্যু ক্যাম্পে গোল করায় মেসির চেয়ে রোনালদো। এলএম টেনের ১১ গোলের বিপরীতে সিআর সেভেন করেছেন ১২ গোল।

বার্সার বিপক্ষে এদিন আরো একটি মাইলফলক স্পর্শ করেন রোনালদো। সেই সঙ্গে রিয়ালও। পর্তুগিজ তারকার গোলটি ছিল কাতালানদের বিপক্ষে রিয়ালের চারশতম গোল।লস ব্লাঙ্কোসদের হয়ে বার্সার বিপক্ষে প্রথম গোলটি করেছিলেন আর্থার জনসন। সাবিনো বারিনগা ১০০তম, জিটিসো ২০০তম এবং ইভান জামরানো ৩০০তম গেলটি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল-ক্লাসিকোক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT