চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে বার্সা-রিয়াল কে কোন ‘পটে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ২৫, মে ২০১৭
স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের শিরোপার যুদ্ধে নামার অপেক্ষায় রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। এর মাঝেই শুরু হয়ে গেছে আগামী মৌসুমের তোড়জোড়। আসন্ন মৌসুমের ড্রয়ের জন্য দলগুলো কে কোন ‘পটে’ পড়ছে সেটিও নির্ধারণ হয়ে গেছে। সেটা থেকে কেবল কোয়ালিফায়ারের অপেক্ষায় থাকা দলগুলোকেই ‘পটে’র হিসেবে আগামীতে নড়েচড়ে যেতে হতে পারে।

ইউরোপের লিগগুলো মৌসুমের চ্যাম্পিয়ন খুঁজে পেয়েছে। শীর্ষে থাকা দলগুলোর ক্রমও নিশ্চিত। বুধবার রাতে ইউরোপা লিগ জিতে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। হোসে মরিনহোর দল আছে ‘পট-২’তে।

লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল ‘পট-১’এ আছে। সঙ্গী ইউরোপিয়ান লিগের চ্যাম্পিয়ন দলগুলো। চ্যাম্পিয়নরা এই পটে থেকে গ্রুপ পর্বের ড্রয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ পায়। রিয়ালের সঙ্গে এখানে তাই বায়ার্ন, জুভেন্টাস, চেলসির মত দলগুলো।

Banglabid

সেখানে পট-২’তে জায়গা পাওয়ার ক্ষেত্রে সর্বশেষ পাঁচ বছরের উয়েফা পারফরমেন্সের হিসাব থাকে। এই পটে তাই শক্তিশালী দলগুলোই থাকে। এবার ম্যানইউর সঙ্গী বার্সেলোনা, অ্যাটলেটিকো, পিএসজি, ম্যানসিটির মত জায়ান্টরা।

সেভিয়া বা নাপোলি কোয়ালিফায়ারের বাধা অতিক্রম করতে পারলে ‘পট-২’তে যাবে। তারা প্লে-অফ টপকাতে না পারলে ইংলিশ প্রিমিয়ার লিগের রানার্সআপ টটেনহ্যাম এই পটে ঢুকে পড়বে। আপাতত নাপোলি ও টটেনহ্যাম তাই ‘পট-৩’তে।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র হবে আগামী ২৪ আগস্ট। সেখানে ‘পট-১’ ও ‘পট-২’ ঠিকঠাক থাকলেও প্রে-অফের জয়-পরাজয়ের হিসেবে ‘পট-৩’ ও ‘পট-৪’এ পরিবর্তন আসবে।

Reneta

এক নজরে গ্রুপ পর্বের ড্রয়ে কে কোন পটে-

পট-১ (সব দল নিশ্চিত): রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, বেনফিকা, চেলসি, মোনাকো, স্পার্তা মস্কো ও শাঁখতার দোনেৎস্ক।

পট-২ (প্রাথমিক): বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাটলেটিকো মাদ্রিদ, পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ড, ম্যানচেস্টার সিটি, এফসি পোর্তো, সেভিয়া (পরিবর্তন আসতে পারে)।

পট-৩ (প্রাথমিক): টটেনহ্যাম, এফসি বাসেল, আন্ডারলেখট। নাপোলি, ডায়নামো কিয়েভ, আয়াক্স, অলিম্পিয়াকোস ও লিভারপুল (এই পটের শেষ ছয় দলের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে)

পট-৪: রোমা, লেইপজিগ, সেল্টিক, নিস ও ফেয়েনোর্ড মত দলগুলো কোয়ালিফায়ারের বাধা টপকে এই পটে জায়গা করে নেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগবার্সারিয়াল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: রিজভী

পরবর্তী

‘ভয়ে’ রেইনট্রি থেকে চাকরি ছাড়ছেন অনেকেই

পরবর্তী

‘ভয়ে’ রেইনট্রি থেকে চাকরি ছাড়ছেন অনেকেই

রাষ্ট্রপতি

নজরুলের চেতনা প্রজন্মের কাছে পৌঁছানো সবার জাতীয় দায়িত্ব: রাষ্ট্রপতি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT