চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফির শুভেচ্ছা দূত হাবিবুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সবশেষ ২০০৬ সালে খেলেছিল হাবিবুল বাশারের নেতৃত্বেই। ১১ বছর পর আবার যখন এই টুর্নামেন্ট খেলতে যাচ্ছে টাইগাররা, থাকছেন হাবিবুলও, চ্যাম্পিয়ন্স ট্রফির শুভেচ্ছা দূত হিসেবে।

বাংলাদেশের হয়ে হাবিবুল খেলেছেন ১১১টি ওয়ানডে। নেতৃত্ব দিয়েছেন দেশের রেকর্ড ৬৯ ম্যাচে। ১৪টি হাফ সেঞ্চুরিতে করেছেন ২,১৬৮ রান।

শুভেচ্ছা দূতের সম্মান তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলে মনে করছেন হাবিবুল। গণমাধ্যমকে জানান, অনেক বড় ব্যাপার এটা। আমার জন্য অনেক বড় সম্মান। দেশের জন্যও সম্মান। খেলা শুরু করার পর এত বড় সম্মান মনে হয় পাইনি। আশা করি, টুর্নামেন্ট জমজমাট হবে। আমাদের দলও ভালো করবে।

শুভেচ্ছা দূত হিসেবে বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশ নেবেন হাবিবুল। কলাম লিখবেন আইসিসির ওয়েবসাইটের জন্য। ইংল্যান্ডের এজবাস্টন, ওভাল ও কার্ডিফে আগামী ১ জুন শুরু হয়ে ১৮ জুন পর্যন্ত চলবে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আসর।

চ্যাম্পিয়ন্স ট্রফির ৫০ দিন আগে শুভেচ্ছা দূতদের নাম প্রকাশ করেছে আইসিসি। তাতে আটজনের তারকাখচিত দলে হাবিবুলের অন্য সঙ্গীরা হলেন- অস্ট্রেলিয়ার মাইক হাসি, ভারতের হরভজন সিং, সাউথ আফ্রিকার গ্রায়েম স্মিথ, নিউজিল্যান্ডের শেন বন্ড, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ইংল্যান্ডের ইয়ান বেল ও পাকিস্তানের শহীদ আফ্রিদি।

এই শুভেচ্ছা দূতরা সবাই মিলে খেলেছেন ১ হাজার ৭৭৪টি ওয়ানডে, করেছেন প্রায় ৫২ হাজার রান, যাতে সেঞ্চুরি ৪৮টি ও উইকেটে ৮৩৮টি।

ট্যাগ: হাবিবুল বাশার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশবাসী মনে করে প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ: খালেদা জিয়া

পরবর্তী

প্রধানমন্ত্রী বুঝেছেন আলেম-ওলামা ছাড়া এদেশে কিছু হবে না: ওলামা লীগ

পরবর্তী

প্রধানমন্ত্রী বুঝেছেন আলেম-ওলামা ছাড়া এদেশে কিছু হবে না: ওলামা লীগ

ভাস্কর্য বিতর্ক: ভবিষ্যতের অপেক্ষায় সরকারের শরিক বামগোষ্ঠী

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT