চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়নদের ভাবাচ্ছে খাজার চোট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ২৭, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

১০৪, ৯১, ১০০, ২৪, ৮৮, ০, ৬২, ৯৮- সর্বশেষ আট ইনিংসে উসমান খাজার রান। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে এমন একজন ব্যাটসম্যানের ইনজুরিতে পড়া যেকোনো দলের জন্যই দুশ্চিন্তার। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট নিয়ে মাঠ ছাড়েন এ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। তাতে শঙ্কা ভর করেছে অজি শিবিরে।

সাউদাম্পটনে স্টিভেন স্মিথের বলে জীবন মেন্ডিসের শট আটকাতে গিয়ে বাম হাঁটুর হাড়ে চোট পান মিড-অফে ফিল্ডিং করা উসমান খাজা। পরে মেডিকেল টিমের সহায়তায় ড্রেসিংরুমে ফিরে যান এ স্টাইলিশ ব্যাটসম্যান।

পর্যবেক্ষণের পরে অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্রের বয়ান স্বস্তি দিয়েছে অজি সমর্থকদের। খাজা বড় কোনো চোট পাননি বলে টিমের পক্ষ থেকে ইএসপিএন-ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন তিনি।

ডান হাঁটুতে খাজার চোট সমস্যা বেশ পুরনো। ২০১৪ সালে চোটের কারণে সার্জারি করাতে হয় তাকে। পরে ২০১৮ সালেও বাম হাঁটুর চোটে পড়েন তিনি। বেশ কয়েক বছর ধরে শন মার্শ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে রোটেশন পদ্ধতির মাধ্যমে টানা ম্যাচ খেলার ধকল থেকে মুক্তি দেয়া হয় খাজাকে। তবে গত বছর ১২ মাসের জন্য স্টিভেন স্মিথ ও ওয়ার্নার নিষিদ্ধ হলে ধারাবাহিকভাবেই খেলার মধ্য দিয়ে যেতে হয় তাকে। যে কারণে দলের অন্যতম সেরা ব্যাটসম্যানকে নিয়ে বেশ সতর্ক ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী শনিবার ক্রিকেটের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের ইতিহাসের ষষ্ঠ শিরোপার লক্ষ্যে ইংল্যান্ডে পা রেখেছে।

ট্যাগ: অস্ট্রেলিয়াউসমান খাজাবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পাসওয়ার্ড’ মুগ্ধ করলো সেন্সর বোর্ড সদস্যদের

পরবর্তী

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ল্যাপটপের মূল্য ১০ কোটি টাকা

পরবর্তী

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ল্যাপটপের মূল্য ১০ কোটি টাকা

শোয়ার ঘরেই সিংহ পোষেন তিনি

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT