ছবিঘর

চ্যানেল আই ‘বিজয় মেলা’ ২০২০

চ্যানেল আই অনলাইন 'বিজয় মেলা' ২০২০ এর সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে তিনজন ব্যক্তি বসে আছেন, সামনে ফুলের তোড়া রয়েছে, পেছনে চ্যানেল আই এর ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের ১৪তম আয়োজন ঐক্য ডটকম ডটবিডি ‘বিজয় মেলা’। প্রতি বছর মহা ধুমধামে বিজয় উৎসব উদযাপন করলেও এবার করোনা মহামারির কারণে তা হচ্ছে না। তবে ভার্চুয়ালি দিনব্যাপী উদযাপন হবে বিজয় উৎসব।

চ্যানেল আই ‘বিজয় মেলা’ ২০২০এ সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে মঙ্গলবার দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিওতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

চ্যানেল আই ‘বিজয় মেলা’ ২০২০

বিজয় দিবসে দিনব্যাপী চ্যানেল আইতে যেসব অনুষ্ঠান প্রচার হবে তা জানিয়ে দেন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ফকির আলমগীর, ঐক্য ফাউন্ডেশনের দুই পরিচালক সুরাইয়া আলম এবং জান্নাতুল ফেরদৌস তিথি প্রমুখ।

চ্যানেল আই ‘বিজয় মেলা’ ২০২০ইকবাল সোবহান চৌধুরী বলেন, নতুন করে আবার এদেশের মানুষ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হোক, চ্যানেল আই তার উদ্যোগ ও গৌরব বয়ে এগিয়ে যাক এটাই বিজয় দিবসের প্রত্যাশা।

চ্যানেল আই ‘বিজয় মেলা’ ২০২০ফকির আলমগীর বলেন, মহামারীর মধ্যেও চ্যানেল আই নিয়ম নেমে বিজয় দিবস পালন করছে এজন্য কর্তৃপক্ষকে অবশ্যই সাধুবাদ জানাই।

ইমদাদুল হক মিলন বলেন, চ্যানেল আই যে আয়োজন করে আমি খেয়াল করি সারাদেশ থেকে মানুষ আসে। কারণ দেশের মানুষ এই চ্যানেলটিকে নিজের মনে করে। চ্যানেল আইও এই নীতি নিয়ে তাদের যাত্রা চালিয়ে যাচ্ছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…