চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই অনলাইনের বর্ষপূর্তিতে ক্রিকেটারদের শুভেচ্ছা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চ্যানেল আই অনলাইনের তিন বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাঙ্গনের তারকারা। ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা থেকে শুরু করে নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি, মোহাম্মদ আশরাফুল, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব শুভেচ্ছা জানিয়েছেন চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে।

মাত্র তিন বছরের পথচলায় পাঠক, দর্শকদের হৃদয়ে পৌঁছাতে পেরেছে চ্যানেল আই অনলাইন। ক্রিকেটাররা আশাবাদ ব্যক্ত করেন, মানসম্মত কাজের ধারা অব্যাহত রেখে সামনে আরও এগিয়ে যাবে নিউজ পোর্টালটি।

মাশরাফী: চ্যানেল আই অনলাইনের তিন বছর শেষ হল, চার বছরে পা দিল। আমার আন্তরিক শুভেচ্ছা চ্যানেল আই অনলাইনকে। আশা করবো, আপনারা যেভাবে ক্রিকেটকে সাপোর্ট করে যাচ্ছেন সেভাবেই সাপোর্ট করে যাবেন। আপনারা আরও ভালো ভালো নিউজ করবেন। আপনাদের নিউজ ভালো হচ্ছে। যতটুকু দেখেছি অনেক পজিটিভ নিউজ করেন। আশা করবো ভবিষ্যতে আরও পজিটিভ নিউজ করবেন এবং শুধু বাংলাদেশের ক্রিকেট না, বাংলাদেশের সকল স্পোর্টস যেন আপনাদের সহায়তায় এগিয়ে যায় সেই আশা আমি রাখছি। চ্যানেল আই অনলাইনে যারা কাজ করছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাই তিন বছর পূর্তিতে। নতুন বছর আরও ভালো যাবে আশা করি।

Banglabid

সাথিরা জাকির জেসি: চ্যানেল আই অনলাইন চতুর্থ বছরে পদার্পণ করল, তাদের শুভকামনা জানাই। আমরা খুব তাড়াতাড়ি চ্যানেল আই অনলাইনের মাধ্যমে নিউজ পেয়ে থাকি এবং সেটা আমি সবসময়ই ফলো করি। বিশেষ করে খেলার নিউজ, ভালো ভালো নিউজ আমরা সেখান থেকে পাই। অনেক শুভকামনা তাদের জন্য।

Reneta

রুবেল: চ্যানেল আই অনলাইনের তিন বছর পূর্তিতে অনেক অনেক শুভকামনা। আশা করি চ্যানেল আই অনলাইন আমাদের ভালো ভালো নিউজ উপহার দেবে।

তাসকিন: আমার পক্ষ থেকে চ্যানেল আই অনলাইনকে অনেক অনেক শুভেচ্ছা এবং তাদের আজ জন্মদিনে আমার মন থেকে অনেক শুভকামনা রইল। চ্যানেল আই আমাদের মিডিয়া জগতে অনেক বড় একটা ভূমিকা রাখে। আশা করি অনলাইনও অনেক দূর এগিয়ে যাবে।

আশরাফুল: আশা করবো শেষ তিন বছর চ্যানেল আই অনলাইন যেভাবে কাটিয়েছে, সেভাবে যেন কাটাতে পারে সামনের দিনগুলোয়। যেহেতু ক্রিকেট এক নম্বর স্পোর্টস বাংলাদেশে এবং আমিও একজন ক্রিকেটার, তারা যেভাবে কাভারেজ দিয়ে আসছে এটার ধারাবাহিকতা যেন ধরে রাখে। বাংলাদেশ দলের পারফরম্যান্স ভালো হোক, খারাপ হোক। ভালোর দিকেই যেন থাকে সে আশা থাকবে, এবং চ্যানেল আই অনলাইন এভাবেই কাভারেজ দিয়ে যাক সে প্রত্যাশা করি। শুভেচ্ছা রইল। শুভ জন্মদিন।

মিরাজ: তিন বছর শেষ করে চতুর্থ বছরে পা রাখছে। যারা কাজ করছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা। যত খেলার নিউজ আছে আপডেটেড, সবাই খবর রাখবেন। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

আফিফ হোসেন ধ্রুব: তৃতীয় বছর পূর্তিতে চ্যানেল আই অনলাইনকে জানাচ্ছি শুভেচ্ছা। চতুর্থ বছর অনেক ভালো যাবে। শুভকামনা রইল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিনমাশরাফীরুবেললিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মারা গেছেন মোহামেডানের ‘চিতাবাঘ’ মনু

পরবর্তী

নুরজাহান বেগম পদক পেলেন রাবেয়া খাতুন

পরবর্তী

নুরজাহান বেগম পদক পেলেন রাবেয়া খাতুন

তিন পেরিয়ে চার বছরে চ্যানেল অাই অনলাইন: উৎসবমুখর বার্তাকক্ষ

সর্বশেষ

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬

দেড় দশকে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় ধুঁকছে বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬

রংপুরে ডাকাতির পর একই পরিবারের ৪ জনকে হ/ত্যা, এলাকাজুড়ে আ/তঙ্ক

আগস্ট ২৩, ২০২৬
Indian Foreign Minister

বাংলাদেশ–ভারত সম্পর্কের বিষয়ে যা জানাল ভারত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT