বাংলাদেশ

চ্যানেল আইয়ের ১৯ বছরে পদার্পণে সারাদেশে বর্ণাঢ্য উৎসব

চ্যানেল আইয়ের ১৯ বছর পূর্তিতে সারাদেশে উৎসবের আয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের ১৯ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিরা উপস্থিত, কেক কাটা ও বেলুনের সঙ্গে উৎসবের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল চ্যানেল আইয়ের ১৯ বছরে পদার্পণ উপলক্ষে দেশ জুড়ে চলছে উৎসব। বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে বেলুন উড়িয়ে, কেক কেটে, নেচে গেয়ে উদযাপিত হচ্ছে দিনটি। এছাড়া চলছে আলোচনা সভা ও র‌্যালি।

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বেলুন উড়িয়ে চ্যানেল আই’র ১৯ বছরে পদার্পণ উৎসব কর্মসূচির উদ্বোধন হয়। পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। টাউন হলে কাটা হয় ৭৫ পাউন্ডের কেক। এতে অংশ নেন প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও অন্যরা।

চ্যানেল আই’র ১৯ বছরে পদার্পণ উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রামে চলছে মাসব্যাপী নানান কর্মসূচি। কাটা হয় জন্মদিনের কেক। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রা।

সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। উপস্থিত অতিথিদের নিয়ে কাটা হয় জন্মদিনের কেক।

চ্যানেল আইয়ের ১৯ বছর উদযাপন উপলক্ষে সারাদেশে বর্ণাঢ্য উৎসব. Channel i News - চ্যানেল আই নিউজ রাজশাহীতে চ্যানেল আই’র ১৯ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে শহরে বের হয় শোভাযাত্রা।

হবিগঞ্জে আলোচনা সভা, র‌্যালি ও কেক কাটার আয়োজন করা হয় জন্মদিন উপলক্ষে।

কক্সবাজারে আমার চ্যানেল আই দর্শক ফোরামের পক্ষ শহরে বের হয় শোভাযাত্রা। প্রেসক্লাবে কাটা হয় জন্মদিনের কেক।

ভোলা প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।

সিরাজগঞ্জেও আমার চ্যানেল আই দর্শক ফোরামের উদ্যোগে ৪ দিনের অনুষ্ঠানের ৩য় দিনে আয়োজন ছিলো কেক কাটা আলোচনা সভা ও বর্নাঢ্য র‌্যালি।

চ্যানেল আই দর্শক ফোরামের উদ্যোগে মেহেরপুর প্রেসক্লাবে আলোচনাসভা ও কেক কাটা হয়েছে।

নীলফামারীতে আমার চ্যানেল দর্শক ফোরামের উদ্যোগে প্রথম প্রহরে আলোচনা সভা ও ১৯ পাউন্ড কেক কাটা হয়েছে পৌরসভা হলরুমে।

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি শহরের সিরাজউদ্দৌলা সড়ক থেকে বের হয়। উনিশ বছর বয়সী এক ঝাঁক তরুণের অংশগ্রহণে র‌্যালিটি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

জন্মদিন উপলক্ষে পটুয়াখালীতে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

টাঙ্গাইলে ১৯ পাউন্ডের কেক কেটে কর্মসূচির সূচনা করেন পুলিশ সুপার মোঃ মাহবুব আলম।

‘চ্যানেল আই’য়ের ১৯ বছরে পদার্পণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বান্দরবান প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর।

র‌্যালি, কেককাটা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার মধ্যদিয়ে শরীয়তপুরে পালিত হয়েছে চ্যানেল আইয়ের ১৯তম জন্মদিনের কর্মসূচি।

বিষয়:উনিশের উচ্ছ্বাসচ্যানেল আই
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…