চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের পর্দায় ‘বাবার জুতা’ ও ‘ডালিম কুমার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ১৮, জুন ২০১৮
বিনোদন
A A

ঈদকে ঘিরে চলছে উৎসব। বিশেষ করে ছোট পর্দায় দর্শকের জন্য ঈদের আমেজ আরো চলবে কয়েক দিন। আর প্রতিদিনই নানা রকম অনুষ্ঠান উপহার দিয়ে চমকে দিচ্ছে এবারের চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালা। সেই ধারাবাহিকতায় চ্যানেল আইয়ের পর্দায় আজ প্রচারিত হবে দুটি বিশেষ নাটক।

একটি সুঅভিনেত্রী তানিয়া আহমেদ পরিচালিত ‘বাবার জুতা’ এবং অন্যটি নির্মাতা মাহমুদ দিদারের পরিচালনায় ‘ডালিম কুমার’।

‘বাবার জুতা’ নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তানিয়া আহমেদ। কারণ এই নাটকটির পেছনে রয়েছে তার ব্যক্তিগত আবেগ। কারণ, কুন্তল বড়ুয়া তানিয়া আহমেদরই পরিচিত একজন। তার জীবনের টানাপোড়নের গল্প শুনেছেন তানিয়া আহমেদ। আর সেই গল্পই রচনা করেছেন মাসুম শাহরিয়ার। যা দর্শকের সামনে তুলে ধরছেন তানিয়া আহমেদ।


নাটকে বাবা চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তার ছেলের চরিত্রে অ্যালেন শুভ্র। এছাড়াও আছেন সাফা কবির ও মোমেনা প্রমুখ। আজ সোমবার রাত ৭টা ৪০ মিনিটে নাটকটি প্রচার হবে।

অন্যদিকে ‘ডালিম কুমার’-এর মধ্য দিয়ে এক অন্যরকম তরুণের গল্প বলবেন নির্মাতা মাহমুদ দিদার। যে তরুণ একটা প্রেমহীন, বেদনাহীন সমাজ প্রতিষ্ঠা করতে চায় মনেপ্রাণে। পূর্বাপর জীবনে প্রেম প্রত্যাখ্যানের বিমর্ষতা তাকে ঘায়েল করে। তাই তার এলাকা থাকে প্রেম, অপরাধ ও নারীমুক্ত! কিন্তু রবার্ট ক্লাইভ নামের এক জাঁদরেল বাণিজ্যখোর একটা কাণ্ড করে বসে উত্তর জাদুকাটা মহল্লায়। সে কঙ্কাবতী নামে এক অপূর্ব রূপবতীকে মহল্লায় নিয়ে আসে। তৈরি হয় উত্তর আর দক্ষিণ জাদুকাটা এলাকার মধ্যে নতুন এক গল্পের অস্থিরতা।


নাটকে সিন্ডিকেট মজনু চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো আর রবার্ট ক্লাইভের চরিত্রে দেখা যাবে শহিদুজ্জামান সেলিমকে। এ দুজনের মাঝের চরিত্র কঙ্কাবতীরূপে দেখা যাবে নতুন মুখ কুহু নুসরাতকে। দেখানো হবে রাত ৯:৩৫ মিনিটে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডালিম কুমারতানিয়া আহমেদমাহমুদ দিদারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT