চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন: দিনভর নাটক, সিনেমা আর টেলিছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ১৩, মে ২০২১
বিনোদন
A A

করোনার কারণে বছরব্যাপী বেদনায় আচ্ছন্ন পৃথিবী। তবুও থেমে নেই আনন্দ উৎসব। রাত পোহালেই ঈদুল ফিতর। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে প্রশংসিত ৭ চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার, শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১০ টেলিফিল্ম ও ১৫ নাটক। যা প্রচার শুরু হচ্ছে ঈদের আগের দিন থেকে, চলবে ঈদের ৭ম দিন পর্যন্ত।

তারই ধারাবাহিকতায় ঈদের দিন চ্যানেল আইয়ে যেসব অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শক:

সিনেমা:
ঈদের সকালেই চ্যানেল আইয়ের দর্শক উপভোগ করতে পারবেন তরুণ নির্মাতা অন্তু আজাদের প্রথম চলচ্চিত্র ‘আহত ফুলের গল্প’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।

সকাল ১০টা ১৫ মিনিট থেকে চলচ্চিত্র দেখা যাবে। ‘আহত ফুলের গল্প’ ছবিতে অভিনয় করেছেন তাহিয়া তাজিন খান, সুজন মাহবুব, আলী আহসান, জয়া রায়, অনন্যা হক, ইকতারুল ইসলাম, শান্ত কুন্ড, শহিদুল ইসলাম তৌহিদুল আলম, গাজী রাকায়েত প্রমুখ।

টেলিছবি:
এদিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘তোমার টানে’। রচনা সাইফুর রহমান কাজল এবং পরিচালনা করেছেন নাজমুল রনি। টেলিছবিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা প্রমুখ।  

নাটক:
ঈদের দিন থাকছে নতুন দুই নাটক। একটির নাম ‘শহরের শেষ বাড়ি’। মূলগল্প রাবেয়া খাতুন। চিত্রনাট্য মাসুম শারিয়ার ও পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে জুনায়েদ বাগদাদী, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে আরেক নাটক ‘পাগলা রাজা বাসর ঘরে’। সাজ্জাদ স্বপনের রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন।

মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র:
পারিবারিক টানাপোড়েনের এক গল্পে নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম এর মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাড়ি’। প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত এই মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মো. খাইরুল ইসলাম তুফান।

Reneta

এতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, আফসানা মিমি, শহিদুল আলম সাচ্চু, বাপ্পা শান্তনু, রেজমীন সেতু, আকিব হোসেন ও মীম চৌধুরী প্রমুখ। খোরশেদ আলমের চিত্রগ্রহণে ভিডিও সম্পাদনা প্রধান হিসেবে ছিলেন জীবন চৌধুরী। নির্মাতা জানান, ঈদের দিন রাত সাড়ে ১১ টায় চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ‘শাড়ি’।

সংগীতানুষ্ঠান:
ঈদের দিন বিকেল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে রয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান। এবারের এই সংগীতানুষ্ঠানে একক সংগীত পরিবেশন করবেন কিংবদন্তী শিল্পী সৈয়দ আবদুল হাদী।

এছাড়া ফরিদুর রেজা সাগরের লেখা ‘ছোটকাকু’ সিরিজ অবলম্বনে আফজাল হোসেনের নাট্যরূপ ও পরিচালনায় আট পর্বের ধারাবাহিক নাটক ‘কক্সবাজারে কাকাতুয়া’র পুনঃপ্রচার। দেখানো হবে ঈদের দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্যা হকঅনুষ্ঠানআলী আহসানআহত ফুলের গল্পইকতারুল ইসলামঈদঈদ ২০২১গাজী রাকায়েতচলচ্চিত্রচ্যানেল আইজয়া রায়টেলিফিল্মতাহিয়া তাজিন খাননাটকমুভিলিড বিনোদনশহিদুল ইসলাম তৌহিদুল আলমশান্ত কুন্ডসিনেমাসুজন মাহবুব
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি, সদস্য রাহুল রায়

জুলাই ১৮, ২০২৬

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT