চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইতে অশ্রুসিক্ত ভালোবাসায় আইয়ুব বাচ্চুর জানাজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

চ্যানেল আই এর জন্মলগ্ন থেকে সঙ্গে ছিলেন কিংবদন্তি গায়ক ও গিটার বাদক আইয়ুব বাচ্চু। প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তি থেকে শুরু করে ক্যান্টিন বয়দের সঙ্গে ছিল তার আত্মার সম্পর্ক। চ্যানেল আইয়ের প্রায় সব বড় আয়োজনে পাওয়া যেত তাকে। গত ১ অক্টোবর চ্যানেল আইয়ের ২০ বছরপূর্তিতেও তিনি ছিলেন গিটার হাতে। ১ অক্টোবর যেখানে দাড়িয়ে বাজিয়েছিলেন গিটার তুলেছিলেন গানের ঝড়, মাত্র ১৯ দিনের মাথায় সেখানেই অনুষ্ঠিত হলো তার তৃতীয় নামাজে জানাজা।

বাদ আসর বিকেল ৪টা ২০ মিনিটে চ্যানেল আই চেতনা চত্বরে অনুষ্ঠিত তার জানাজায় উপস্থিত ছিলেন চ্যানেল আই পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, আইয়ুব বাচ্চুর ছোট ভাই ইরফান ছটটু, সঙ্গীতাঙ্গনের অনেক তারকা, চ্যানেল আইয়ের বহু কর্মীসহ সাধারণ ভক্তরা।

শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি উপস্থিত না থাকলেও আইয়ুব বাচ্চুর জন্য তার মন কাঁদছে, ফোনে সবসময় খোঁজ খবর নিচ্ছেন বলে জানাজার আগে জানান শাইখ সিরাজ। ফরিদুর রেজা সাগরের সুস্থতার জন্যও দোয়া চান তিনি।

Banglabid

শাইখ সিরাজ বলেন, বাচ্চু অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেলেন। এমনটা কখনই প্রত্যাশা করিনি। চ্যানেল আইয়ের সঙ্গে তার আত্মার সম্পর্ক ছিল। এখানকার প্রতিটি মানুষ ছিল বাচ্চুর আপনজন।

সত্তর দশকে ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজের সঙ্গে আইয়ুব বাচ্চুর পরিচয়ের স্মৃতি মনে করে শাইখ সিরাজ বলেন, বাচ্চু তখন চট্টগ্রাম থাকতেন। সে একেবারেই তরুণ ছিল। আমি তখন বিশ্ববিদ্যালয়ে একটি ম্যাগাজিনে কাজ করতাম। ডাকলেই গাইতে ঢাকায় চলে আসতো। অর্থ সংকটের কারণে দুজনের বেশি ডাকা সম্ভব হতো না, কিন্তু বাচ্চু তাদের বাকি তিনজনকে আনতেন নিজের খরচে।

সবশেষে তিনি বলেন, দেশ-বিদেশে আইয়ুব বাচ্চুর কোটি ভক্ত আছে। ভক্তরা তাকে মনিকোটায় রেখেছিল। আমার বিশ্বাস সারাজীবন বাচ্চু এভাবেই সবার মনিকোটায় থাকবেন। তিনি যেখানে থাকবেন ভালো থাকবেন। চ্যানেল আই পরিবার বাচ্চুকে কোনোদিন ভুলবে না।

Reneta

জানাজায় উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চুর ছোটভাই ইরফান ছট্টু। কান্না জড়িত কণ্ঠে তিনি, আইয়ুব বাচ্চুর রুহের মাগফিরাত কামনা করেন দেশবাসীর কাছে।

আইয়ুব বাচ্চুর তৃতীয় জানাজায় আরো উপস্থিত ছিলেন ইবনে হাসান খান, আব্দুর রহমান, হেলাল খান, ইজাজ খান স্বপন, মোস্তফা সরয়ার ফারুকী, আব্দুর নূর তুষার, তানভীর খান, নির্মাতা সালাহ্উদ্দিন লাভলু, বাপ্পা মজুমদার, সোহেল খান, এফএস নাঈম, ওয়ারফেজ ব্যান্ডের টিপু, অবসকিওর ব্যান্ডের সাইদ হাসান টিপু, মাইলস ব্যান্ডের মানাম আহমেদ ছাড়াও কনা, তানিয়া আহমেদ, এলিটা প্রমুখ।

এর আগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টা ২৫ মিনিট থেকে শ্রদ্ধা জানানো হয় আইয়ুব বাচ্চুকে। শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় জাতীয় ঈদগাহ ময়দানে আইয়ুব বাচ্চুর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজায় অংশ নেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা। তারপর বিকেল ৩টার দিকে রাজধানীর মগবাজারের কাজী অফিস গলির মসজিদের সামনে দ্বিতীয় জানাজা হয়।

আইয়ুব বাচ্চুর ইচ্ছে অনুযায়ী তাকে আগামীকাল শনিবার তাকে মায়ের কবরের পাশে দাফন করা হবে চট্টগ্রামের এনায়েত বাজারের পারিবারিক কবরস্থানে।

গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাসায় অচেতন হয়ে পড়েন তিনি। এরপর স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাত্র ৫৬ বছর বয়সে আইয়ুব বাচ্চুর এই মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে।

ছবি- জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুচ্যানেল আইলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কায় টেস্ট জিতল বাংলাদেশের যুবারা

পরবর্তী

ঐক্যফ্রন্টের গোড়াতেই গলদ: ওবায়দুল কাদের

পরবর্তী
ওবায়দুল কাদের-আওয়ামী লীগ-মনোনয়ন

ঐক্যফ্রন্টের গোড়াতেই গলদ: ওবায়দুল কাদের

'সাত জনমের সৌভাগ্য, আইয়ুব বাচ্চুর ভাই হতে পেরেছি'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT