বিনোদন

চ্যানেল অাই প্রাঙ্গণে চলছে ‘নজরুল মেলা’

চ্যানেল অাই প্রাঙ্গণে চলছে ‘নজরুল মেলা’

দ্রোহের কবি, সাম্যের কবি, প্রেমের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে শুরু হয়েছে এবি ব্যাংক চ্যানেল আই ‌নজরুল মেলা’। মেলার বিশেষ সহযোগী মেঘনা গ্রুপের ফ্রেশ।

‘মোর প্রিয়া হবে এসো রাণী, দেবো খোপায় তারার ফুল’.. জৈষ্ঠ্যের সকালে নজরুলের এমন অনেক গানে ভরে উঠেছে চ্যানেল আই প্রাঙ্গণ।

নজরুল সঙ্গীত শিল্পী, গবেষক এবং সাংস্কৃতিক অঙ্গণের  বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি আরো উৎসব মুখর করেছে আয়োজনটিকে। মেলাজুড়ে বসেছে অনেক বাহারি পণ্যের স্টল।

এবার নজরুল মেলায় আইএফআইসি ব্যাংক এবং চ্যানেল আই’র উদ্যোগে নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন ও নজরুল গবেষক মোয়াজ্জেম হোসাইন চৌধুরীকে আজীবন সম্মাননা দেয়া হয়।

নজরুল মেলা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই।

বিষয়:চ্যানেল আই নজরুল জয়ন্তী নজরুল মেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…