চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোট পাওয়া নেট বোলারকে ওয়ার্নারের জার্সি উপহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ১৫, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিরুদ্ধে ওভালে মাঠে নামার আগের দিন অনুশীলনে ডেভিড ওয়ার্নারের শট মাথায় লাগে এক ভারতীয় নেট বোলারের। ভারতীয় বংশোদ্ভূত জয়কিষেন প্লাহা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর জয়কিষেনের হাতে পুরো অস্ট্রেলিয়া দলের সবার সই করা একটি জার্সি তুলে দেন ওয়ার্নার।

৯ জুন ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। ঠিক তার আগের দিন নেট সেশনে ব্যাটিং করছিলেন অজি ওপেনার ওয়ার্নার। অন্যদিকে বোলিং করছিলেন ভারতীয় বংশোদ্ভূত নেট বোলার জয়কিষেন প্লাহা।

ওয়ার্নারের জোরালো একটা শট মাথায় গিয়ে লাগে জয়কিষেনের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপরেই জ্ঞান হারান তিনি। এমন পরিস্থিতিতে অনুশীলন থামিয়ে দেয় অজিরা। সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মেডিকেল টিম, প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে তুলে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার আকস্মিকতায় রীতিমতো চমকে ওঠেন ওয়ার্নার। বেশ অস্বস্তি বোধ করতে থাকেন অজি ওপেনার। অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং অন্যান্যরা তাকে সান্ত্বনা দিতে থাকেন।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়, নেট বোলারের মাথায় চোট পাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্‍সা চলছে। পরে জানা যায়, সিটি স্ক্যানে কিছুই ধরা পড়েনি, সুস্থ আছেন।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ভারতীয় বংশোদ্ভূত জয়কিষেন প্লাহা দেখা করেন ডেভিড ওয়ার্নার সঙ্গে। সেই ওভালেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে ওয়ার্নার জয়কিষেনের হাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সকল সদস্যের অটোগ্রাফ করা একটি জার্সি তুলে দেন।

Reneta

এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সেরার পুরস্কার ছোট এক ভক্তকে উপহার দেন ডেভিড ওয়ার্নার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ার্নারবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

মে ৩১, ২০২৬

সেরাদের তালিকায় নাম, তবুও নিজেকে কিংবদন্তি মানতে নারাজ এনরিকে

মে ৩১, ২০২৬
ছবি: আল জাজিরা

লেবাননের নাবাতিয়েহ শহর ঘিরে ফেলার চেষ্টা ইসরায়েলি সেনাবাহিনীর

মে ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্দা নামলো দুই দিনব্যাপী টরোন্টো বাংলা বইমেলার

মে ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইবোলার দ্রুত বিস্তারে এমএসএফের উদ্বেগ, ডিআর কঙ্গোতে ২৪৬ জনের মৃত্যু

মে ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT