ফুটবল

চোটে পড়েছেন মেন্ডি-মার্সেলো

ফুটবল অনুশীলনে মেন্ডি ও মার্সেলো, রক্ষণভাগে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় মেন্ডি ও মার্সেলো অনুশীলনে অংশ নিচ্ছেন, মাঠে ড্রিল করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে চেলসিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে কোয়ার্টারের শেষ লেগের খেলায় চোটে পড়েছেন ক্লাবটিরর দুই নির্ভরযোগ্য লেফট ব্যাক ফেরল্যান্ড মেন্ডি ও মার্সেলো।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি। ইনজুরির কারণে আগামী দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মেন্ডিকে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোকে বিশ্রামে থাকতে হবে এক সপ্তাহ।

অন্যদিকে, ইনজুরিতে পড়ার ঝুঁকিতে থাকলেও বৃহস্পতিবার স্বাভাবিকভাবেই অনুশীলন করেছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড করিম বেনজেমা। আগামী রোববার প্রিমিয়ার লিগের খেলায় সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বিষয়:বেনজেমা মার্সেলো মেন্ডি রিয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…