চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোটে ‘অনিশ্চিত’ সাইফউদ্দিনের বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ শুরুর আগে ছোবল দেয়া শুরু করেছে চোট। একজন একজন করে বিশ্বকাপ দল থেকে ছিটকে যাচ্ছেন ক্রিকেটাররা। চোটের কারণে অস্ট্রেলিয়া হারিয়েছে তাদের অন্যতম উদীয়মান পেস তারকা জাই রিচার্ডসনকে। সাউথ আফ্রিকা আবার ঝুঁকিতে আছে তাদের চার পেসারকেই নিয়ে। শঙ্কায় আছেন ভারতের অলরাউন্ডার কেদার যাদব। মোহাম্মদ সাইফউদ্দিনকে ঘিরেও এখন একই রকম শঙ্কা বাংলাদেশ দলে। ক্রিকবাজের বরাতে আইসিসি জানাচ্ছে এমনটাই!

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচের দলে ছিলেন না সাইফউদ্দিন। চোটের কারণে সে ম্যাচের পুরোটা বিকেলই ফিজিও শিহান চন্দ্রমোহনের সঙ্গে কাঁটান সাইফ। তার বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় পেসার আবু জায়েদ রাহির।

‘সাইফউদ্দিন তার কোমরের দিকে একটা ব্যথা অনুভব করছে। তাই আমরা ওকে নিয়ে আর ঝুঁকি নিতে চাইনি। আর এজন্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা তাকে (আবু জায়েদ) অভিষেক করিয়েছি।’, ক্রিকবাজকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

অভিষেক ম্যাচে স্মরণীয় কিছু করতে পারেননি রাহি। নয় ওভারে ৫৬ রান দিয়ে থেকেছেন উইকেটশূন্য। যদিও অভিষেক হওয়ার আগেই বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন, তারপরও মূল আসরে খেলতে যাওয়ার আগে রাহিকে কিছু ম্যাচ খেলতে দেয়ার পক্ষপাতী প্রধান নির্বাচক, ‘পর্যাপ্ত সুযোগ না দিয়ে জায়েদকে বিশ্বকাপে না নেয়াটা অবিচার করা হবে।’

সাইফউদ্দিনের প্রথম বিকল্প হিসেবে এখন তাসকিন আহমেদকেই নজরে রাখছেন নির্বাচকেরা। বিশ্বকাপ দলে না থাকলেও ত্রিদেশীয় দলে আছেন এ পেসার। এখন পর্যন্ত একটি ম্যাচও খেলেননি তাসকিন। প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের (‘এ’ দল) বিপক্ষে অবশ্য খেলেছেন। ৬৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট, ব্যাট হাতে করেছেন ১৮ রান।

মূল দল ঘোষণা করা হলেও ২৩ মে পর্যন্ত খেলোয়াড় পরিবর্তনের সুযোগ থাকছে দলগুলোর সামনে। সে সময়ের আগে সুস্থ হয়ে উঠতে না পারলে কপাল পুড়তে পারে সাইফউদ্দিনের। আর দ্বিতীয় বিশ্বকাপ খেলতে না পারার যে আক্ষেপে পুড়ে কেঁদেছিলেন তাসকিন, কে জানে হয়তো সাইফউদ্দিনের এই চোটই ভুলিয়ে দিতে পারে তাসকিনের সেই আক্ষেপ!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯মোহাম্মদ সাইফউদ্দিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT